ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে আহত, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত হোটেল নুরজাহান থেকে ধানখেত, তাজমীনের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজ ঘিরে রহস্য শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও এআই সম্পর্কে ধারণা থাকতে হবে: অর্থমন্ত্রী সৌরভের বায়োপিকের বিতর্কিত পোস্টার নিয়ে মুখ খুললেন রাজকুমার রাও ধর্ষণ-নির্যাতনসহ একাধিক অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগ পীরগঞ্জের ওসির বিরুদ্ধে ভূমধ্যসাগরে বিপদে পড়া ১০১ অভিবাসীকে উদ্ধার, দলে ৫ অন্তঃসত্ত্বা নারী কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত আরও দুই বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, রাজধানীতে ১২ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক রবিউল ফের ৩ দিনের রিমান্ডে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১৭ সময় দেখুন

গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

এদিন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. নূর আলম রবিউলকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা

রিমান্ড আবেদনে পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে রবিউলের গত ১০ থেকে ১২ বছরে বিভিন্ন সময়ে বাংলাদেশে যাতায়াতের তথ্য পাওয়া গেছে। তিনি কখনো ট্যুরিস্ট ভিসা, আবার কখনো বিজনেস ভিসায় ১৫ বারের বেশি বাংলাদেশে এসেছেন। তবে এসব সফরের প্রকৃত কারণ সম্পর্কে তার বক্তব্যে অসঙ্গতি রয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশের অভিযোগ, রবিউল একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন এবং বাংলাদেশে গুরুত্বপূর্ণ সরকারি নথি ও তথ্য পাচারের সঙ্গে জড়িত। বাংলাদেশে অবস্থানকালে তিনি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও সংরক্ষিত এলাকার ছবি এবং সরকারি নথি বা তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানোর চেষ্টা করেছেন বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  প্রতিটি শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

এ ছাড়া বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সহযোগিতা এবং তার পৃষ্ঠপোষক, অর্থদাতা ও সহযোগীদের শনাক্ত করতে রবিউলকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে রবিউল বাংলাদেশে ব্যবসার কথা বলে এসে গুপ্তচরবৃত্তি এবং বিদেশি সংস্থার কাছে তথ্য পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ  আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলবেন শান্ত

এর আগে গত ২৩ সেপ্টেম্বর ৫৪ ধারায় রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরে দুই দফায় তাকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। সর্বশেষ তিন দিনের রিমান্ডসহ এ মামলায় এখন পর্যন্ত চার দফায় মোট ১৮ দিন রিমান্ডে নেওয়া হলো তাকে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে আহত, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক রবিউল ফের ৩ দিনের রিমান্ডে

আপডেটের সময়: ০৫:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

এদিন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. নূর আলম রবিউলকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ  আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলবেন শান্ত

রিমান্ড আবেদনে পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে রবিউলের গত ১০ থেকে ১২ বছরে বিভিন্ন সময়ে বাংলাদেশে যাতায়াতের তথ্য পাওয়া গেছে। তিনি কখনো ট্যুরিস্ট ভিসা, আবার কখনো বিজনেস ভিসায় ১৫ বারের বেশি বাংলাদেশে এসেছেন। তবে এসব সফরের প্রকৃত কারণ সম্পর্কে তার বক্তব্যে অসঙ্গতি রয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশের অভিযোগ, রবিউল একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন এবং বাংলাদেশে গুরুত্বপূর্ণ সরকারি নথি ও তথ্য পাচারের সঙ্গে জড়িত। বাংলাদেশে অবস্থানকালে তিনি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও সংরক্ষিত এলাকার ছবি এবং সরকারি নথি বা তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানোর চেষ্টা করেছেন বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  হাজারীবাগে ২০ অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

এ ছাড়া বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সহযোগিতা এবং তার পৃষ্ঠপোষক, অর্থদাতা ও সহযোগীদের শনাক্ত করতে রবিউলকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে রবিউল বাংলাদেশে ব্যবসার কথা বলে এসে গুপ্তচরবৃত্তি এবং বিদেশি সংস্থার কাছে তথ্য পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা সংকট এখন মানবিকতার পাশাপাশি নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ: ঢাকা