ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্মের সীমা পেরিয়ে শেষ বিদায়ে, আব্দুর রহমানের জানাজায় শতাধিক হিন্দু রাকসু জিএসের কার্যালয়ে হামলার অভিযোগ, আদালতে মামলা মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি, আবার কারাগারে শাকিল সার সংকটের অভিযোগকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বললেন কৃষিমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখলের অভিযোগ, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ‘এ’ দলের হয়ে ভালো করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ জোরালো শটে আহত ভারতীয় আম্পায়ার, আইসিইউতে চিকিৎসাধীন নান্দাইলে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সমাবেশের অভিযোগ, ৬ কিশোর গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো ইতিবাচক তথ্য নেই কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘গৃহিণী এলপিজি কার্ড’ চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার

দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে নতুন কূপ খনন ও পুরোনো কূপ সংস্কারের পাশাপাশি নিম্ন-মধ্যম আয়ের পরিবারের গৃহিণীদের জন্য ‘গৃহিণী এলপিজি কার্ড’ চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার।

সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে এ তথ্য জানানো হয়েছে।

ই-বুকে বলা হয়েছে, জনগণের জীবনমান উন্নয়ন, অর্থনীতিতে স্থিতিশীলতা, কৃষির পুনরুজ্জীবন, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং জ্বালানি নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে সরকার।

আরও পড়ুনঃ  সাফা কবির মুগ্ধ হলিউডে গিয়ে

গ্যাস অনুসন্ধানে সরকারের পরিকল্পনার বিষয়ে ই-বুকে জানানো হয়, ২০২৫-২৬ মেয়াদে ৫০টি এবং ২০২৬-২৮ মেয়াদে আরও ১০০টি কূপ খনন ও ওয়ার্কওভারের লক্ষ্য রয়েছে পেট্রোবাংলার। বর্তমানে অনুসন্ধান, উন্নয়ন ও সংস্কার মিলিয়ে ৫০টি কূপে কাজ চলছে। এর মধ্যে ৩১টি পুরোনো কূপ সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ার সাতমাথায় গাছ উপড়ে পথচারী আহত

সমুদ্রে গ্যাস অনুসন্ধানের বিষয়ে বলা হয়েছে, ২০১২ ও ২০১৪ সালে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পর বঙ্গোপসাগরের ২৬টি ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলেও কোনো বিদেশি কোম্পানি চূড়ান্ত প্রস্তাব দেয়নি। বর্তমানে বাংলাদেশের সমুদ্রসীমায় কোনো বিদেশি কোম্পানি গ্যাস অনুসন্ধান করছে না। সংশোধিত উৎপাদন অংশীদারত্ব চুক্তির আওতায় ২৬টি ব্লকের জন্য আবারও আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।

আরও পড়ুনঃ  ২৬তম জন্মদিনে মিস আর্থ ইন্দোনেশিয়া বিজয়ীর মৃত্যু

এদিকে নিম্নআয়ের গ্রামীণ ও প্রান্তিক পরিবারকে ভর্তুকিতে এলপিজি সিলিন্ডার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে জ্বালানি কাঠ ও কৃষিজ বর্জ্যের পরিবর্তে সাশ্রয়ী ও নিরাপদ জ্বালানি ব্যবহারের সুযোগ বাড়ানোর কথা বলা হয়েছে।

সরকার জানিয়েছে, নিম্ন-মধ্যম আয়ের গ্রামীণ ও শহরতলির পরিবারের গৃহিণীদের জন্য ‘গৃহিণী এলপিজি কার্ড’ চালুর প্রস্তুতি চলছে। কার্ডধারীদের সিলিন্ডার কেনার ক্ষেত্রে মাসিক লক্ষ্যভিত্তিক আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্মের সীমা পেরিয়ে শেষ বিদায়ে, আব্দুর রহমানের জানাজায় শতাধিক হিন্দু

‘গৃহিণী এলপিজি কার্ড’ চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার

আপডেটের সময়: ০৮:১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে নতুন কূপ খনন ও পুরোনো কূপ সংস্কারের পাশাপাশি নিম্ন-মধ্যম আয়ের পরিবারের গৃহিণীদের জন্য ‘গৃহিণী এলপিজি কার্ড’ চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার।

সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে এ তথ্য জানানো হয়েছে।

ই-বুকে বলা হয়েছে, জনগণের জীবনমান উন্নয়ন, অর্থনীতিতে স্থিতিশীলতা, কৃষির পুনরুজ্জীবন, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং জ্বালানি নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে সরকার।

আরও পড়ুনঃ  বিশ্বকাপজয়ী ফেরান তোরেসকে দলে ভেড়াল পিএসজি

গ্যাস অনুসন্ধানে সরকারের পরিকল্পনার বিষয়ে ই-বুকে জানানো হয়, ২০২৫-২৬ মেয়াদে ৫০টি এবং ২০২৬-২৮ মেয়াদে আরও ১০০টি কূপ খনন ও ওয়ার্কওভারের লক্ষ্য রয়েছে পেট্রোবাংলার। বর্তমানে অনুসন্ধান, উন্নয়ন ও সংস্কার মিলিয়ে ৫০টি কূপে কাজ চলছে। এর মধ্যে ৩১টি পুরোনো কূপ সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

সমুদ্রে গ্যাস অনুসন্ধানের বিষয়ে বলা হয়েছে, ২০১২ ও ২০১৪ সালে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পর বঙ্গোপসাগরের ২৬টি ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলেও কোনো বিদেশি কোম্পানি চূড়ান্ত প্রস্তাব দেয়নি। বর্তমানে বাংলাদেশের সমুদ্রসীমায় কোনো বিদেশি কোম্পানি গ্যাস অনুসন্ধান করছে না। সংশোধিত উৎপাদন অংশীদারত্ব চুক্তির আওতায় ২৬টি ব্লকের জন্য আবারও আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।

আরও পড়ুনঃ  তামিলনাড়ুতে কৃষকদের বড় সুখবর, ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফ