ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বকাপজয়ী ফেরান তোরেসকে দলে ভেড়াল পিএসজি

স্পেনের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড ফেরান তোরেসকে দলে ভিড়িয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। বার্সেলোনা থেকে প্যারিসের ক্লাবটিতে যোগ দেওয়া তোরেসের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি হয়েছে। পিএসজিতে তিনি ৯ নম্বর জার্সি পরবেন। ক্লাবটি শনিবার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

২৬ বছর বয়সী তোরেস ২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দেন। কাতালান ক্লাবটির হয়ে তিনি ২০৭ ম্যাচে ৬৫ গোল করেছেন এবং জিতেছেন তিনটি লা লিগা, একটি কোপা দেল রে ও তিনটি স্প্যানিশ সুপার কাপ।

আরও পড়ুনঃ  সেন্টমার্টিনের সাগরে এক জালে ধরা পড়ল ১০ লাখ টাকার লাল কোরাল ও চাপা সুরমা

ভ্যালেন্সিয়া থেকে ম্যানচেস্টার সিটি

সাত বছর বয়সে ভ্যালেন্সিয়ার একাডেমিতে যোগ দেন তোরেস। ২০১৭ সালে ক্লাবটির হয়ে লা লিগায় অভিষেক হয় তার।

২০২০ সালে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান এই স্প্যানিশ ফরোয়ার্ড। পেপ গার্দিওলার অধীনে খেলেছেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে। ইংলিশ ক্লাবটির হয়ে ৪৩ ম্যাচে ১৬ গোল করেন তিনি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ

দুই বছর পর ২০২২ সালে বার্সেলোনায় যোগ দেন তোরেস। সেখানে নিজেকে আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন।

স্পেনের জার্সিতেও সফল

স্পেনের যুব দল থেকেই নজর কাড়েন তোরেস। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ সালে অনূর্ধ্ব-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি।

২০২০ সালে তৎকালীন স্পেন কোচ লুইস এনরিকের অধীনে জার্মানির বিপক্ষে নেশনস লিগের ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় তার। এরপর ইউরো ২০২০ ও ২০২২ সালের কাতার বিশ্বকাপে স্পেনের হয়ে খেলেন।

আরও পড়ুনঃ  পাঁচ গোলের আক্ষেপ নিয়েই বেলজিয়াম জাতীয় দলকে বিদায় জানালেন লুকাকু

সাম্প্রতিক বিশ্বকাপেও স্পেনের শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তোরেস। আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে তার করা গোলেই স্পেন বিশ্বকাপের ফাইনালে জয় পায় বলে পিএসজির ঘোষণায় উল্লেখ করা হয়েছে।

পিএসজিতে তোরেস আবারও কোচ লুইস এনরিকের অধীনে খেলবেন। জাতীয় দলে আগে এই কোচের অধীনেই খেলেছেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

বিশ্বকাপজয়ী ফেরান তোরেসকে দলে ভেড়াল পিএসজি

আপডেটের সময়: ০৪:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড ফেরান তোরেসকে দলে ভিড়িয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। বার্সেলোনা থেকে প্যারিসের ক্লাবটিতে যোগ দেওয়া তোরেসের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি হয়েছে। পিএসজিতে তিনি ৯ নম্বর জার্সি পরবেন। ক্লাবটি শনিবার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

২৬ বছর বয়সী তোরেস ২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দেন। কাতালান ক্লাবটির হয়ে তিনি ২০৭ ম্যাচে ৬৫ গোল করেছেন এবং জিতেছেন তিনটি লা লিগা, একটি কোপা দেল রে ও তিনটি স্প্যানিশ সুপার কাপ।

আরও পড়ুনঃ  ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন

ভ্যালেন্সিয়া থেকে ম্যানচেস্টার সিটি

সাত বছর বয়সে ভ্যালেন্সিয়ার একাডেমিতে যোগ দেন তোরেস। ২০১৭ সালে ক্লাবটির হয়ে লা লিগায় অভিষেক হয় তার।

২০২০ সালে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান এই স্প্যানিশ ফরোয়ার্ড। পেপ গার্দিওলার অধীনে খেলেছেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে। ইংলিশ ক্লাবটির হয়ে ৪৩ ম্যাচে ১৬ গোল করেন তিনি।

আরও পড়ুনঃ  শিশু রামিসা হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস