ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঘণ্টার পর ঘণ্টা রিলস স্ক্রলিং করলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে?

স্মার্টফোনে রিলস বা শর্ট ভিডিও দেখা এখন শুধু তরুণদের মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রবীণদের মাঝেও এই অভ্যাস দ্রুত বাড়ছে। অবসর সময় কাটাতে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা ফেসবুক বা ইনস্টাগ্রামের রিলস দেখেন কিংবা অনলাইন গেমে সময় ব্যয় করেন। তবে বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত রিলস স্ক্রলিং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, স্মার্টফোন ব্যবহার সব সময় ক্ষতিকর নয়। প্রিয়জনদের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ রাখা বা বন্ধুদের সঙ্গে অনলাইনে বিভিন্ন গেম খেলা প্রবীণদের মানসিকভাবে সক্রিয় রাখতে এবং একাকীত্ব কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ  চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১

তবে সমস্যা শুরু হয় তখন, যখন ফোন ব্যবহারই দৈনন্দিন জীবনের প্রধান কাজ হয়ে দাঁড়ায়। বিশেষ করে দীর্ঘ সময় ধরে একটানা রিলস বা শর্ট ভিডিও দেখার অভ্যাস স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে। এতে নিয়মিত হাঁটাচলা, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং পর্যাপ্ত ঘুমের মতো গুরুত্বপূর্ণ অভ্যাসগুলো ব্যাহত হতে পারে।

আরও পড়ুনঃ  গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত রিলস স্ক্রলিংয়ের ফলে শারীরিক সক্রিয়তা কমে যায়, যা স্থূলতা, জয়েন্টের ব্যথা ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। এছাড়া স্ক্রিনের নীল আলো মেলাটোনিন হরমোনের নিঃসরণে বাধা সৃষ্টি করায় ঘুমের সমস্যা ও অনিদ্রা দেখা দিতে পারে।

এছাড়া খুব অল্প সময়ের ভিডিও নিয়মিত দেখার কারণে দীর্ঘ সময় কোনো বিষয়ে মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যেতে পারে। একই সঙ্গে অতিরিক্ত স্ক্রলিং সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে মানসিক অবসাদ, একাকীত্ব এবং খিটখিটে মেজাজের মতো সমস্যাও তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ  ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, স্মার্টফোন ব্যবহার যেন বিনোদন ও যোগাযোগের মধ্যেই সীমাবদ্ধ থাকে। নিয়মিত শরীরচর্চা, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য বজায় রাখাই সুস্থ থাকার অন্যতম উপায়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

ঘণ্টার পর ঘণ্টা রিলস স্ক্রলিং করলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে?

আপডেটের সময়: ০৯:১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

স্মার্টফোনে রিলস বা শর্ট ভিডিও দেখা এখন শুধু তরুণদের মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রবীণদের মাঝেও এই অভ্যাস দ্রুত বাড়ছে। অবসর সময় কাটাতে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা ফেসবুক বা ইনস্টাগ্রামের রিলস দেখেন কিংবা অনলাইন গেমে সময় ব্যয় করেন। তবে বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত রিলস স্ক্রলিং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, স্মার্টফোন ব্যবহার সব সময় ক্ষতিকর নয়। প্রিয়জনদের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ রাখা বা বন্ধুদের সঙ্গে অনলাইনে বিভিন্ন গেম খেলা প্রবীণদের মানসিকভাবে সক্রিয় রাখতে এবং একাকীত্ব কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ  গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

তবে সমস্যা শুরু হয় তখন, যখন ফোন ব্যবহারই দৈনন্দিন জীবনের প্রধান কাজ হয়ে দাঁড়ায়। বিশেষ করে দীর্ঘ সময় ধরে একটানা রিলস বা শর্ট ভিডিও দেখার অভ্যাস স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে। এতে নিয়মিত হাঁটাচলা, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং পর্যাপ্ত ঘুমের মতো গুরুত্বপূর্ণ অভ্যাসগুলো ব্যাহত হতে পারে।

আরও পড়ুনঃ  ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত রিলস স্ক্রলিংয়ের ফলে শারীরিক সক্রিয়তা কমে যায়, যা স্থূলতা, জয়েন্টের ব্যথা ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। এছাড়া স্ক্রিনের নীল আলো মেলাটোনিন হরমোনের নিঃসরণে বাধা সৃষ্টি করায় ঘুমের সমস্যা ও অনিদ্রা দেখা দিতে পারে।

এছাড়া খুব অল্প সময়ের ভিডিও নিয়মিত দেখার কারণে দীর্ঘ সময় কোনো বিষয়ে মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যেতে পারে। একই সঙ্গে অতিরিক্ত স্ক্রলিং সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে মানসিক অবসাদ, একাকীত্ব এবং খিটখিটে মেজাজের মতো সমস্যাও তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ  নতুন রাষ্ট্রপতি নির্বাচন: শনিবারই আসতে পারে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত