ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হাসপাতালে ভর্তি ৯৯ শতাংশ শিশুই হামের টিকা পায়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন অভিযুক্তকে গণপিটুনি থেকে বাঁচাতে গিয়ে ৮ পুলিশ সদস্য আহত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩৪ ‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ২৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (৯ মে) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার চুনতি এলাকার ফোর সিজন রেস্টুরেন্ট–সংলগ্ন চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে: তথ্যমন্ত্রী

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মারছা পরিবহনের দুটি বাস—একটি চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী এবং অন্যটি কক্সবাজার থেকে চট্টগ্রামগামী—দ্রুতগতিতে চলার সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা দেয়, অন্যটি একটি দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের ভেতরে কেউ হতাহত না হলেও মালামালের ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ  সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব আইনগত সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আরও কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ  আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উদ্ধার অভিযান শেষ হয়েছে।

পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে বলে জানিয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

 চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ২৫

আপডেটের সময়: ০১:২০:২১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (৯ মে) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার চুনতি এলাকার ফোর সিজন রেস্টুরেন্ট–সংলগ্ন চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ‘বিএনপিকে ফ্যাসিবাদের দল বললে জ্ঞানের অভাবেরই পরিচয়’—মির্জা ফখরুল

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মারছা পরিবহনের দুটি বাস—একটি চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী এবং অন্যটি কক্সবাজার থেকে চট্টগ্রামগামী—দ্রুতগতিতে চলার সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা দেয়, অন্যটি একটি দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের ভেতরে কেউ হতাহত না হলেও মালামালের ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ  আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আরও কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত, তবে কূটনীতিতে বাধার অভিযোগ ইরানের

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উদ্ধার অভিযান শেষ হয়েছে।

পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে বলে জানিয়েছে।