ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ ভিনিসিয়ুসকে দলে টানতে প্রস্তুত আর্সেনাল, চুক্তি বাড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ বিপিএল না হলে বড় ক্ষতির আশঙ্কা তাওহীদ হৃদয়ের সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর আইএমএফের সবুজসংকেত পেলেই নবম পে স্কেল ঘোষণা সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, বিপাকে বরগুনার দুই সরকারি স্কুলের শিক্ষার্থীরা আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে কয়েক মাস ধরে চলা উত্তেজনার প্রেক্ষাপটে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র (ম্যানপ্যাডস) সংগ্রহের উদ্যোগ নিয়েছে ইরান। বিভিন্ন সূত্রের দাবি, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব ক্ষেপণাস্ত্রের প্রথম চালান তেহরানে পৌঁছাতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাতে ইরানের স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা সামনে আসার পরই নতুন এই সামরিক সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ, থানায় অভিনেত্রী স্নিগ্ধার মামলা

সামা টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চুক্তির আওতায় ইরান প্রায় ৩০০ থেকে ৪০০টি চীনা প্রযুক্তির কিউডব্লিউ-১২ (QW-12) ও এফএন-১৬ (FN-16) মডেলের ম্যানপ্যাডস সংগ্রহ করবে। পুরো চুক্তির সম্ভাব্য মূল্য ৬০ থেকে ৭০ মিলিয়ন মার্কিন ডলার হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, একটি হংকংভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান এ চুক্তির মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। তবে চীনের সরকার এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, ইরানে ক্ষেপণাস্ত্র সরবরাহের খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’। বেইজিংয়ের দাবি, তারা সবসময় বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করে।

আরও পড়ুনঃ  কর্নেল (অব.) অলি আহমেদকে নিয়ে রাশেদ খানের মন্তব্য, বিরোধী জোটে ভাঙনের ইঙ্গিত

অন্যদিকে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)ও এ প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততার খবর অস্বীকার করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, চীন থেকে ইরানে অস্ত্র সরবরাহে পাকিস্তান জড়িত—এমন দাবি ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’।

সামরিক বিশ্লেষকদের মতে, ম্যানপ্যাডস সহজে বহন ও দ্রুত মোতায়েন করা যায়। নিচু দিয়ে উড়ন্ত যুদ্ধবিমান, ড্রোন এবং হেলিকপ্টার প্রতিহত করতে এ ধরনের ক্ষেপণাস্ত্র অত্যন্ত কার্যকর। স্থায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এগুলো শনাক্ত ও লক্ষ্যবস্তুতে পরিণত করাও তুলনামূলক কঠিন।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

সূত্রগুলোর দাবি, উরুমকি থেকে বিশেষ কার্গো বিমান অথবা বিকল্প স্থলপথ ব্যবহার করে এসব সামরিক সরঞ্জাম ইরানে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা

আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের

আপডেটের সময়: ১২:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে কয়েক মাস ধরে চলা উত্তেজনার প্রেক্ষাপটে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র (ম্যানপ্যাডস) সংগ্রহের উদ্যোগ নিয়েছে ইরান। বিভিন্ন সূত্রের দাবি, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব ক্ষেপণাস্ত্রের প্রথম চালান তেহরানে পৌঁছাতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাতে ইরানের স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা সামনে আসার পরই নতুন এই সামরিক সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচনের প্রচারণায় নারীর অংশগ্রহণ বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান

সামা টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চুক্তির আওতায় ইরান প্রায় ৩০০ থেকে ৪০০টি চীনা প্রযুক্তির কিউডব্লিউ-১২ (QW-12) ও এফএন-১৬ (FN-16) মডেলের ম্যানপ্যাডস সংগ্রহ করবে। পুরো চুক্তির সম্ভাব্য মূল্য ৬০ থেকে ৭০ মিলিয়ন মার্কিন ডলার হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, একটি হংকংভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান এ চুক্তির মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। তবে চীনের সরকার এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, ইরানে ক্ষেপণাস্ত্র সরবরাহের খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’। বেইজিংয়ের দাবি, তারা সবসময় বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করে।

আরও পড়ুনঃ  চা শিল্পের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আশ্বাস, গঠিত হচ্ছে সমন্বয় কমিটি