ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধের হুমকি ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় বিক্ষোভ, পোড়ানো হলো কুশপুত্তলিকা আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯ মেহেরপুরে কৃষকদল নেতার বাড়ি থেকে ৯৪ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার ধর্ম অবমাননার অভিযোগে ফেনীতে যুবককে মারধর, পুলিশের গাড়িতে হামলা ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, বিপাকে বরগুনার দুই সরকারি স্কুলের শিক্ষার্থীরা

আধুনিক বহুতল ভবন, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় ল্যাব সুবিধা থাকলেও তীব্র শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে বরগুনা জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় এক বিষয়ের শিক্ষককে অন্য বিষয়ের ক্লাস নিতে হচ্ছে, ফলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আকতার জানান, শিক্ষক সংকট দূর করতে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শূন্য পদের তালিকা পাঠানো হয়েছে। তবে এখনো প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ হয়নি।

বরগুনা জিলা স্কুল ১৯২৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭০ সালে সরকারি বিদ্যালয়ে রূপান্তরিত হয়। অন্যদিকে, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালে এবং একই বছর জাতীয়করণ করা হয়। দীর্ঘদিন ধরে এ দুটি প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অবদান রেখে আসছেন।

আরও পড়ুনঃ  এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

বিদ্যালয় দুটির তথ্য অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানে ৫২ জন শিক্ষক থাকার কথা থাকলেও জিলা স্কুলে বর্তমানে কর্মরত আছেন মাত্র ২৫ জন এবং সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২৭ জন। বাংলা, ইংরেজি, গণিত, ভৌতবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আইসিটি, ধর্মীয় শিক্ষা, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

ফলে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত পাঠদান পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে বাংলা বা ধর্মের শিক্ষককে আইসিটির ক্লাস নিতে হচ্ছে, আবার অন্য বিষয়ের শিক্ষক দিয়ে বিজ্ঞান পড়ানো হচ্ছে।

জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ঈশান বলেন, শিক্ষক সংকটের কারণে একই শিক্ষককে একাধিক বিষয়ে ক্লাস নিতে হয়। বিশেষ করে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো বুঝতে তাদের সমস্যা হচ্ছে।

আরও পড়ুনঃ  ফল ৩০ শতাংশের নিচে, শিক্ষকদের বেতন স্থগিতের চিঠি ইউএনওর; মাউশি বলছে এখতিয়ার নেই

একই বিদ্যালয়ের শিক্ষার্থী আল হাসনাইন হামী বলেন, আইসিটির জন্য দক্ষ শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষক ক্লাস নিচ্ছেন। এতে পাঠ ঠিকভাবে বোঝা সম্ভব হচ্ছে না।

সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জামিলা ইসলাম বলেন, বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় একজন শিক্ষককে একাধিক বিষয়ে পাঠদান করতে হচ্ছে। আইসিটি ল্যাবও কার্যত অচল হয়ে পড়েছে।

অপর শিক্ষার্থী সাদিকা জানান, স্কুলে প্রয়োজনীয় শিক্ষক না থাকায় বাধ্য হয়ে বাইরের শিক্ষকদের কাছে প্রাইভেট পড়তে হচ্ছে।

জিলা স্কুলের শিক্ষক মো. আল হাদী দুলাল বলেন, সীমিত সংখ্যক শিক্ষক দিয়ে প্রতিদিন অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষকদের ওপর চাপ বাড়ছে এবং শিক্ষার্থীদের প্রত্যাশিত শেখার ফলও অর্জিত হচ্ছে না। বিশেষ করে বিজ্ঞান বিষয়ে শিক্ষক না থাকায় ফলাফলেও নেতিবাচক প্রভাব পড়ছে।

আরও পড়ুনঃ  এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হতে পারে পরীক্ষার এক ঘণ্টা আগে

ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মো. রাসেদুজ্জামান মনে করেন, পদোন্নতি ও গ্রেড বৈষম্যের কারণে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষক ধরে রাখা যাচ্ছে না। ফলে অনেক শিক্ষক অন্য ক্যাডারে চলে যাচ্ছেন।

বরগুনা জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব বলেন, অবকাঠামোগত উন্নয়ন হলেও শিক্ষক সংকটের কারণে শিক্ষার মান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। সীমিত জনবল দিয়েই শিক্ষার্থীদের ভালো ফল নিশ্চিত করার চেষ্টা চলছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আকতার বলেন, গত কয়েক বছরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিষয়ভিত্তিক শিক্ষক সংকট এখনো রয়ে গেছে। সংশ্লিষ্ট অধিদপ্তরে বারবার শূন্য পদের তালিকা পাঠানো হলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় শিক্ষক পাওয়া যায়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধের হুমকি

শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, বিপাকে বরগুনার দুই সরকারি স্কুলের শিক্ষার্থীরা

আপডেটের সময়: ১২:৩৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

আধুনিক বহুতল ভবন, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় ল্যাব সুবিধা থাকলেও তীব্র শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে বরগুনা জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় এক বিষয়ের শিক্ষককে অন্য বিষয়ের ক্লাস নিতে হচ্ছে, ফলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আকতার জানান, শিক্ষক সংকট দূর করতে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শূন্য পদের তালিকা পাঠানো হয়েছে। তবে এখনো প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ হয়নি।

বরগুনা জিলা স্কুল ১৯২৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭০ সালে সরকারি বিদ্যালয়ে রূপান্তরিত হয়। অন্যদিকে, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালে এবং একই বছর জাতীয়করণ করা হয়। দীর্ঘদিন ধরে এ দুটি প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অবদান রেখে আসছেন।

আরও পড়ুনঃ  ফল ৩০ শতাংশের নিচে, শিক্ষকদের বেতন স্থগিতের চিঠি ইউএনওর; মাউশি বলছে এখতিয়ার নেই

বিদ্যালয় দুটির তথ্য অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানে ৫২ জন শিক্ষক থাকার কথা থাকলেও জিলা স্কুলে বর্তমানে কর্মরত আছেন মাত্র ২৫ জন এবং সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২৭ জন। বাংলা, ইংরেজি, গণিত, ভৌতবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আইসিটি, ধর্মীয় শিক্ষা, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

ফলে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত পাঠদান পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে বাংলা বা ধর্মের শিক্ষককে আইসিটির ক্লাস নিতে হচ্ছে, আবার অন্য বিষয়ের শিক্ষক দিয়ে বিজ্ঞান পড়ানো হচ্ছে।

জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ঈশান বলেন, শিক্ষক সংকটের কারণে একই শিক্ষককে একাধিক বিষয়ে ক্লাস নিতে হয়। বিশেষ করে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো বুঝতে তাদের সমস্যা হচ্ছে।

আরও পড়ুনঃ  প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা