ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিপিএল না হলে বড় ক্ষতির আশঙ্কা তাওহীদ হৃদয়ের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে দেশের ক্রিকেটারদের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়।

গত কয়েকদিন ধরে গুঞ্জন রয়েছে, আসন্ন বিপিএল আসর নাও হতে পারে। তবে এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর জানিয়েছিলেন, জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করা হবে না। এ বিষয়টি সামনে রেখেই শঙ্কার কথা জানিয়েছেন হৃদয়।

আরও পড়ুনঃ  সাফ সেমিফাইনালে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন, রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন তাওহীদ হৃদয়। মঙ্গলবার ৮ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএল নিয়ে নিজের মতামত জানান তিনি।

হৃদয় বলেন, বিপিএল না হলে অবশ্যই বড় ধরনের ক্ষতি হবে। কারণ অনেক ক্রিকেটার শুধু এই লিগের ওপর নির্ভর করে খেলেন। তাদের জন্য এটি বড় সুযোগ হারানোর কারণ হবে।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন

তিনি আরও বলেন, ভালো মানের ফ্র্যাঞ্চাইজি না আসা বা বারবার বিতর্ক তৈরি হলে বিসিবির অবস্থানেরও যুক্তি রয়েছে। তবে একজন পেশাদার ক্রিকেটার হিসেবে তিনি চান বিপিএল নিয়মিত আয়োজন করা হোক।

আরও পড়ুনঃ  অশ্রুসিক্ত বিদায় পচেত্তিনোর, ম্যানইউর প্রস্তাব ফেরানো কঠিন ছিল

তাওহীদের মতে, বিপিএল থেকেই অনেক নতুন ক্রিকেটার উঠে আসার সুযোগ পান। এক বছর লিগ বন্ধ থাকলে অনেক প্রতিভাবান খেলোয়াড় সেই সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন, যা দেশের ক্রিকেটের জন্যও ক্ষতির কারণ হতে পারে।

তিনি বলেন, বিপিএল হওয়া উচিত—যদিও একজন খেলোয়াড়ের ব্যক্তিগত চাওয়ার ওপর পুরো বিষয়টি নির্ভর করে না।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

বিপিএল না হলে বড় ক্ষতির আশঙ্কা তাওহীদ হৃদয়ের

আপডেটের সময়: ১২:৪৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে দেশের ক্রিকেটারদের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়।

গত কয়েকদিন ধরে গুঞ্জন রয়েছে, আসন্ন বিপিএল আসর নাও হতে পারে। তবে এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর জানিয়েছিলেন, জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করা হবে না। এ বিষয়টি সামনে রেখেই শঙ্কার কথা জানিয়েছেন হৃদয়।

আরও পড়ুনঃ  সাফ সেমিফাইনালে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন, রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন তাওহীদ হৃদয়। মঙ্গলবার ৮ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএল নিয়ে নিজের মতামত জানান তিনি।

হৃদয় বলেন, বিপিএল না হলে অবশ্যই বড় ধরনের ক্ষতি হবে। কারণ অনেক ক্রিকেটার শুধু এই লিগের ওপর নির্ভর করে খেলেন। তাদের জন্য এটি বড় সুযোগ হারানোর কারণ হবে।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন

তিনি আরও বলেন, ভালো মানের ফ্র্যাঞ্চাইজি না আসা বা বারবার বিতর্ক তৈরি হলে বিসিবির অবস্থানেরও যুক্তি রয়েছে। তবে একজন পেশাদার ক্রিকেটার হিসেবে তিনি চান বিপিএল নিয়মিত আয়োজন করা হোক।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ