ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিএডিসির সার পরিবহণের টেন্ডারে বাধার অভিযোগ, অংশ নেয়নি কোনো প্রতিষ্ঠান ব্যবসা ও বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি-আইবিএর সঙ্গে বৈঠক ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত, সাত বছরেও চালু হয়নি রংপুরের শিশু হাসপাতাল অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত চলন্ত বাসে সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম; আজীবন ফ্রি ভ্রমণের ঘোষণা ২ লাখ ৬০ হাজার টন সার আমদানির অনুমোদন সড়কের পাশে প্রবীণকে দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিলেন দোয়া রাড্ডা ক্লিনিকের ঘটনায় আইনি পদক্ষেপে কঠোর শাস্তির দাবি শফিকুর রহমানের ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট, থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চলন্ত বাসে সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম; আজীবন ফ্রি ভ্রমণের ঘোষণা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১২ সময় দেখুন

ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার পথে চলন্ত বাসে সন্তান জন্ম দিয়েছেন এক নারী। পরে বাসটির নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নাম রাখা হয়েছে আনাস হাসান। শিশুটিকে আজীবন ওই পরিবহনে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে বাস কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে ঢাকা-লালমনিরহাট-বুড়িমারীগামী ‘আনাস এন্টারপ্রাইজ’ বাসে। প্রসূতি আবেদা বেগম (২৮) সাভারের জিরানীতে একটি পোশাক কারখানায় কাজ করেন। সম্ভাব্য প্রসবের তারিখের প্রায় ২০ দিন আগে বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়ি যাওয়ার পথে বাসেই তার প্রসববেদনা ওঠে।

আরও পড়ুনঃ  বিমান দুর্ঘটনায় নিহত ইসরায়েলি হলিউড অভিনেতা

রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে বাসটি থামানো হয়। পরে পুরুষ যাত্রীদের বাস থেকে নামিয়ে দিয়ে নারী যাত্রীদের সহায়তায় বাসের ভেতরেই আবেদা বেগমের সন্তান প্রসব হয়। বাসে থাকা এক ধাত্রীর সহায়তায় প্রসব সম্পন্ন হয়। মা ও নবজাতক দুজনই সুস্থ থাকায় পরে যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

ঘটনার পর বাসটির মালিক আলহাজ্ব দিপু নবজাতকের জন্য উপহার হিসেবে একটি দোলনা, বেবি বেড, মশারি ও প্রসাধনী সামগ্রী পাঠান। একই সঙ্গে শিশুটি আজীবন ওই বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবে বলে ঘোষণা দেন তিনি।

আরও পড়ুনঃ  ভোট শেষের পরই কি শুরু হবে নতুন লড়াই? ট্রাম্পকে ঘিরে নির্বাচনী ফল নিয়ে উদ্বেগ

আবেদা বেগমের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে। পরিবারের সদস্যরা জানান, চিকিৎসক জানিয়েছিলেন সন্তান প্রসব হতে আরও প্রায় ২০ দিন সময় লাগবে। এ কারণে তারা বাসে করে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথেই তার দ্বিতীয় ছেলে সন্তানের জন্ম হয়।

আবেদা বেগম বলেন, সবকিছু আল্লাহর ইচ্ছা। বাবার বাড়িতে সন্তানের জন্ম দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পথেই সন্তানের জন্ম হয়েছে। তিনি নিজের ও সন্তানের জন্য সবার কাছে দোয়া চান।

বাসের সুপারভাইজার মজনু মিয়া জানান, ঢাকা জিরানী থেকে বাবা-মায়ের সঙ্গে ওই অন্তঃসত্ত্বা নারী বাসে উঠেছিলেন। রাত ৩টার দিকে মিঠাপুকুর এলাকায় তার সন্তান প্রসব হয়। বিষয়টি বাসমালিককে জানানো হলে তিনি শিশুটির আজীবন বিনা ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা করার ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  ভারতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রসূতির বাবা আবেদ আলী জানান, মেয়ে ও নাতি দুজনই সুস্থ আছেন। বাসের ভেতরে জন্ম নেওয়ায় পরিবারের সিদ্ধান্তে পরিবহনের নামের সঙ্গে মিল রেখে শিশুটির নাম রাখা হয়েছে আনাস হাসান।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল রহমান খোকন জানান, ইউপি সদস্যের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিএডিসির সার পরিবহণের টেন্ডারে বাধার অভিযোগ, অংশ নেয়নি কোনো প্রতিষ্ঠান

চলন্ত বাসে সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম; আজীবন ফ্রি ভ্রমণের ঘোষণা

আপডেটের সময়: ০৮:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার পথে চলন্ত বাসে সন্তান জন্ম দিয়েছেন এক নারী। পরে বাসটির নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নাম রাখা হয়েছে আনাস হাসান। শিশুটিকে আজীবন ওই পরিবহনে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে বাস কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে ঢাকা-লালমনিরহাট-বুড়িমারীগামী ‘আনাস এন্টারপ্রাইজ’ বাসে। প্রসূতি আবেদা বেগম (২৮) সাভারের জিরানীতে একটি পোশাক কারখানায় কাজ করেন। সম্ভাব্য প্রসবের তারিখের প্রায় ২০ দিন আগে বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়ি যাওয়ার পথে বাসেই তার প্রসববেদনা ওঠে।

আরও পড়ুনঃ  ভারতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে বাসটি থামানো হয়। পরে পুরুষ যাত্রীদের বাস থেকে নামিয়ে দিয়ে নারী যাত্রীদের সহায়তায় বাসের ভেতরেই আবেদা বেগমের সন্তান প্রসব হয়। বাসে থাকা এক ধাত্রীর সহায়তায় প্রসব সম্পন্ন হয়। মা ও নবজাতক দুজনই সুস্থ থাকায় পরে যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

ঘটনার পর বাসটির মালিক আলহাজ্ব দিপু নবজাতকের জন্য উপহার হিসেবে একটি দোলনা, বেবি বেড, মশারি ও প্রসাধনী সামগ্রী পাঠান। একই সঙ্গে শিশুটি আজীবন ওই বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবে বলে ঘোষণা দেন তিনি।

আরও পড়ুনঃ  মিরপুরে উচ্ছেদ অভিযান নিয়ে বিস্মিত জামায়াত আমির, চাইলেন সমন্বিত উদ্যোগ

আবেদা বেগমের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে। পরিবারের সদস্যরা জানান, চিকিৎসক জানিয়েছিলেন সন্তান প্রসব হতে আরও প্রায় ২০ দিন সময় লাগবে। এ কারণে তারা বাসে করে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথেই তার দ্বিতীয় ছেলে সন্তানের জন্ম হয়।

আবেদা বেগম বলেন, সবকিছু আল্লাহর ইচ্ছা। বাবার বাড়িতে সন্তানের জন্ম দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পথেই সন্তানের জন্ম হয়েছে। তিনি নিজের ও সন্তানের জন্য সবার কাছে দোয়া চান।

বাসের সুপারভাইজার মজনু মিয়া জানান, ঢাকা জিরানী থেকে বাবা-মায়ের সঙ্গে ওই অন্তঃসত্ত্বা নারী বাসে উঠেছিলেন। রাত ৩টার দিকে মিঠাপুকুর এলাকায় তার সন্তান প্রসব হয়। বিষয়টি বাসমালিককে জানানো হলে তিনি শিশুটির আজীবন বিনা ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা করার ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী