ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ ৭৯ ঘণ্টা পর নওগাঁর সব রুটে বাস চলাচল শুরু শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের অভিযোগ, শিক্ষক আটক ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি, আওতার বাইরে যারা মিরপুরে উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপিকে না জানানোয় বিস্মিত শফিকুর রহমান চেলসি-আর্সেনালের আগ্রহেও রোমায় থেকে গেলেন কোনে, পেছনে যে কারণ ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ১১ টাকা ৯২ পয়সা ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালের চেষ্টা হয়েছে: রুমন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চাঁদাবাজির প্রতিবাদে হাসনাত-পাটওয়ারীর প্রতীকী ‘গণভিক্ষা’

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ সময় দেখুন

দেশে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে প্রতীকী ‘গণভিক্ষা ও পুনর্বাসন দানবাক্স’ কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তাদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাইড়া দে’ এবং ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, চাঁদাবাজের আস্তানা’।

আরও পড়ুনঃ  শনিবার ৬ ঘণ্টা যেসব এলাকায় গ্যাস থাকবে না

এর আগে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবাক্স’ স্থাপন ও গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কর্মসূচির কথা জানান।

আরও পড়ুনঃ  বনানীতে এফ আর টাওয়ারের পাশের বহুতল ভবনে আগুন

পোস্টে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, দীর্ঘদিন ধরে সরকারদলীয় নেতাকর্মীদের একটি অংশ অনাহারে রয়েছে। তিনি ব্যঙ্গাত্মকভাবে সাধারণ মানুষের কাছে অর্থ সহায়তার আহ্বান জানিয়ে বলেন, এক টাকাও হয়তো কাউকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে পারে।

তিনি আরও বলেন, চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবাক্স’ চালু করা হচ্ছে। এর মাধ্যমে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ এবং পুনর্বাসনের বার্তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  চড়া দামের আশায় নীলফামারীতে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক

কর্মসূচিতে এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই প্রতীকী এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

হাসনাত আবদুল্লাহর ঘোষণার পর কর্মসূচিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিও প্রতিক্রিয়া জানিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ

চাঁদাবাজির প্রতিবাদে হাসনাত-পাটওয়ারীর প্রতীকী ‘গণভিক্ষা’

আপডেটের সময়: ০৭:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দেশে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে প্রতীকী ‘গণভিক্ষা ও পুনর্বাসন দানবাক্স’ কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তাদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাইড়া দে’ এবং ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, চাঁদাবাজের আস্তানা’।

আরও পড়ুনঃ  বনানীতে এফ আর টাওয়ারের পাশের বহুতল ভবনে আগুন

এর আগে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবাক্স’ স্থাপন ও গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কর্মসূচির কথা জানান।

আরও পড়ুনঃ  শনিবার ৬ ঘণ্টা যেসব এলাকায় গ্যাস থাকবে না

পোস্টে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, দীর্ঘদিন ধরে সরকারদলীয় নেতাকর্মীদের একটি অংশ অনাহারে রয়েছে। তিনি ব্যঙ্গাত্মকভাবে সাধারণ মানুষের কাছে অর্থ সহায়তার আহ্বান জানিয়ে বলেন, এক টাকাও হয়তো কাউকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে পারে।

তিনি আরও বলেন, চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবাক্স’ চালু করা হচ্ছে। এর মাধ্যমে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ এবং পুনর্বাসনের বার্তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির