
রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের পাশের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার বিকেলে আহমেদ টাওয়ার নামের ২৬ তলা ভবনটির ২৩ তলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের কার্যক্রম শুরু করার কথা রয়েছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
প্রতিবেদকের নাম 




















