ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে সাইকেল, বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ হাজার মানুষ গোপালগঞ্জে পিকআপ-অটোভ্যান সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু ৫০০ কোটি রুপির লেনদেনের অডিও ঘিরে বিতর্ক, বিজেপি-শিবসেনার সম্পর্কে টানাপোড়েন যুক্তরাষ্ট্র ভুল হিসাবের ফাঁদে পড়েছে, বললেন ইরানের পার্লামেন্ট স্পিকার চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫ স্টারলিংক নিয়ে ইলন মাস্কের অভিযোগ, ইউক্রেনের ড্রোন হামলায় ব্যবহারের দাবি গুলিকাণ্ডের পর আলোচনায় টাইগার শ্রফ, ৯ কোটি রুপিতে ফ্ল্যাট বিক্রি চার বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার মাসুদ আগের কমিটি বাতিল, জাতীয় নারী শক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়: রাশেদ খান

টঙ্গীতে সাত বছরের এক শিশুকে চুমু দেওয়ার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে ঘিরে সৃষ্ট ঘটনা নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তিনি বলেছেন, একজন শিক্ষক কিংবা রাজনৈতিক নেতার কাজ চুমু দেওয়া নয়। একই সঙ্গে কোনো ব্যক্তির অপরাধের জন্য পুরো মাদ্রাসাশিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ না করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

আরও পড়ুনঃ  হজযাত্রীদের কোরবানির অর্থে অনিয়ম, আল মুলতাজিমকে লাখ টাকা জরিমানা

ঘটনা নিয়ে উদ্বেগ

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছরের এক শিশুকে ওই প্রতিষ্ঠানের এক শিক্ষকের চুমু দেওয়ার অভিযোগ এবং পরে শিশুটির বাবার অভিযুক্ত শিক্ষককে থাপ্পড় মারার ঘটনা দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। ঘটনাটি সামনে আসার পর অনেক অভিভাবক সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

মাদ্রাসাশিক্ষা নিয়ে বক্তব্য

রাশেদ খান বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ মাদ্রাসাশিক্ষার বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন। তবে কোনো ব্যক্তির অপরাধের কারণে পুরো মাদ্রাসাশিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়।

আরও পড়ুনঃ  সাজেকে সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়িতে শনিবার সড়ক-নৌপথ অবরোধ

তিনি আশা প্রকাশ করেন, দেশের মাদ্রাসাশিক্ষকেরা এ ধরনের ঘটনার প্রতিকার খুঁজে বের করতে উদ্যোগী হবেন এবং প্রতিবাদের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ নেবেন।

শিশুদের নিরাপত্তা প্রসঙ্গে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, প্রত্যেক বাবা-মায়ের কাছে সন্তান অত্যন্ত মূল্যবান। সন্তানের প্রতি কেউ অনাকাঙ্ক্ষিত আচরণ করলে অভিভাবকদের ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক নেতার প্রকাশ্য আচরণ অন্যদের প্রভাবিত করতে পারে। তবে শিশুদের প্রতি স্নেহ বা ভালোবাসা প্রকাশের ক্ষেত্রেও বর্তমান সামাজিক বাস্তবতা ও প্রেক্ষাপট বিবেচনা করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ ত্বরান্বিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাশেদ খান উল্লেখ করেন, তিনি ওই রাজনৈতিক নেতার আচরণের পেছনে নেতিবাচক উদ্দেশ্য রয়েছে বলে দাবি করছেন না। তবে তাঁর মতে, এ ধরনের চুমু শিশু বা অন্য ব্যক্তির জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। টঙ্গীর ঘটনার পর সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাও নিজের আচরণ সংশোধন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে সাইকেল, বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ হাজার মানুষ

চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়: রাশেদ খান

আপডেটের সময়: ০৩:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

টঙ্গীতে সাত বছরের এক শিশুকে চুমু দেওয়ার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে ঘিরে সৃষ্ট ঘটনা নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তিনি বলেছেন, একজন শিক্ষক কিংবা রাজনৈতিক নেতার কাজ চুমু দেওয়া নয়। একই সঙ্গে কোনো ব্যক্তির অপরাধের জন্য পুরো মাদ্রাসাশিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ না করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

আরও পড়ুনঃ  পদ্মা-তিস্তায় ব্যারাজ, ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঘটনা নিয়ে উদ্বেগ

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছরের এক শিশুকে ওই প্রতিষ্ঠানের এক শিক্ষকের চুমু দেওয়ার অভিযোগ এবং পরে শিশুটির বাবার অভিযুক্ত শিক্ষককে থাপ্পড় মারার ঘটনা দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। ঘটনাটি সামনে আসার পর অনেক অভিভাবক সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

মাদ্রাসাশিক্ষা নিয়ে বক্তব্য

রাশেদ খান বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ মাদ্রাসাশিক্ষার বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন। তবে কোনো ব্যক্তির অপরাধের কারণে পুরো মাদ্রাসাশিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়।

আরও পড়ুনঃ  খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে