ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ ভিনিসিয়ুসকে দলে টানতে প্রস্তুত আর্সেনাল, চুক্তি বাড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ বিপিএল না হলে বড় ক্ষতির আশঙ্কা তাওহীদ হৃদয়ের সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর আইএমএফের সবুজসংকেত পেলেই নবম পে স্কেল ঘোষণা সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, বিপাকে বরগুনার দুই সরকারি স্কুলের শিক্ষার্থীরা আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জাঁকজমক আয়োজনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবীনদের বরণ

সামার-২০২৬ সেশনের নবীনদের উষ্ণ অভ্যর্থনা জানাল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

সামার-২০২৬ সেশনের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

তিন পর্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় সকাল ৯টা ৩০ মিনিটে। এতে ব্যবসায় প্রশাসন, আইন ও মানবাধিকার, অর্থনীতি এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। দ্বিতীয় পর্ব সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়, যেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, রাষ্ট্রবিজ্ঞান এবং জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শেষ পর্ব শুরু হয় দুপুর ১টা ৪৫ মিনিটে। এতে ইংরেজি, ফার্মেসি, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।

আরও পড়ুনঃ  প্রথম কার্যদিবসেই ব্যস্ত সূচি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব শুরু করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান, প্রক্টর ড. আব্দুল আউয়াল এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৪০

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়; বরং নিজেকে দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি গবেষণা, সহশিক্ষা কার্যক্রম এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল আউয়াল নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আচরণবিধি সম্পর্কে দিকনির্দেশনা দেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সেবা ও কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ দিকে রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  রাজনৈতিক প্রভাবমুক্ত পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর, শুরু ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘মিট দ্য ভিসি’ পর্ব। এতে ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিভাগে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীরা সরাসরি উপাচার্যের কাছে প্রশ্ন করার সুযোগ পান। বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপাচার্য এবং তাদের অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের থিম সংয়ের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। পরে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরা পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা

জাঁকজমক আয়োজনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবীনদের বরণ

আপডেটের সময়: ০৮:০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সামার-২০২৬ সেশনের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

তিন পর্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় সকাল ৯টা ৩০ মিনিটে। এতে ব্যবসায় প্রশাসন, আইন ও মানবাধিকার, অর্থনীতি এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। দ্বিতীয় পর্ব সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়, যেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, রাষ্ট্রবিজ্ঞান এবং জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শেষ পর্ব শুরু হয় দুপুর ১টা ৪৫ মিনিটে। এতে ইংরেজি, ফার্মেসি, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।

আরও পড়ুনঃ  রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি, যুবদল কর্মী নিহত; আহত ৩

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান, প্রক্টর ড. আব্দুল আউয়াল এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার কড়া জবাবের হুঁশিয়ারি আরাগচির

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়; বরং নিজেকে দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি গবেষণা, সহশিক্ষা কার্যক্রম এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল আউয়াল নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আচরণবিধি সম্পর্কে দিকনির্দেশনা দেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সেবা ও কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ দিকে রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  দেশীয় প্রযুক্তির চিকিৎসা যন্ত্রে প্রধানমন্ত্রীর প্রশংসা, স্বাস্থ্য খাতে গবেষণায় সর্বোচ্চ গুরুত্বের ঘোষণা