ঢাকা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি সামরিক চালান আটকালেন কার্গো কর্মীরা সোবহানার রেকর্ড সেঞ্চুরি, তবু অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের ছয় দিন পর চালু ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি, ড্রেজিং না হলে ফের বন্ধের শঙ্কা মক্কা-মদিনার নিরাপত্তা চেয়ে আজহারীর দোয়া, সৌদিতে হামলায় উদ্বেগ দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় ফের জামিন পেলেন না এমপি গাজী নজরুল পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা কেন, প্রশ্ন গোলাম পরওয়ারের কোমরের চোটে বিপাকে নাহিদ রানা, উন্নত চিকিৎসায় বিদেশে নেওয়ার পরিকল্পনা জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, শিশুসহ নিহত ১০৯ ইউপি নির্বাচন নিয়ে কাল ইসির গুরুত্বপূর্ণ বৈঠক, আলোচনায় ভোটের সময়সূচি সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার গ্রেপ্তার, ১০ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠানো
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জাপানি বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, মারুবেনি কর্পোরেশনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকা, ১১ অক্টোবর ২০২৬: বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসায়ুকি ওমোটো।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১ হাজার ৮৬০

বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতা এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

আরও পড়ুনঃ  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় ফের জামিন পেলেন না এমপি গাজী নজরুল

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  সড়ক, রেল ও বিদ্যুৎ খাতসহ ১৩ প্রকল্পে ১৬ হাজার কোটি টাকা অনুমোদন

অন্যদিকে, মারুবেনি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, জ্বালানি ও শিল্প খাতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানো এবং জাপানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি সামরিক চালান আটকালেন কার্গো কর্মীরা

জাপানি বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, মারুবেনি কর্পোরেশনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আপডেটের সময়: ০৩:৩০:১২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

ঢাকা, ১১ অক্টোবর ২০২৬: বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসায়ুকি ওমোটো।

আরও পড়ুনঃ  গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক রবিউল ফের ৩ দিনের রিমান্ডে

বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতা এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

আরও পড়ুনঃ  সড়ক, রেল ও বিদ্যুৎ খাতসহ ১৩ প্রকল্পে ১৬ হাজার কোটি টাকা অনুমোদন

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  দুদকে ৩ উপপরিচালকসহ ১২ কর্মকর্তার পদে রদবদল