ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজারের হোটেলে উঠেছিলেন স্কুলছাত্রী তাজমিন, রেজিস্টারে বয়স ১৮ প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি সামরিক চালান আটকালেন কার্গো কর্মীরা সোবহানার রেকর্ড সেঞ্চুরি, তবু অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের ছয় দিন পর চালু ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি, ড্রেজিং না হলে ফের বন্ধের শঙ্কা মক্কা-মদিনার নিরাপত্তা চেয়ে আজহারীর দোয়া, সৌদিতে হামলায় উদ্বেগ দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় ফের জামিন পেলেন না এমপি গাজী নজরুল পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা কেন, প্রশ্ন গোলাম পরওয়ারের কোমরের চোটে বিপাকে নাহিদ রানা, উন্নত চিকিৎসায় বিদেশে নেওয়ার পরিকল্পনা জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, শিশুসহ নিহত ১০৯ ইউপি নির্বাচন নিয়ে কাল ইসির গুরুত্বপূর্ণ বৈঠক, আলোচনায় ভোটের সময়সূচি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ছয় দিন পর চালু ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি, ড্রেজিং না হলে ফের বন্ধের শঙ্কা

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ছয় দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

তবে নৌপথে নাব্যতা সংকট থাকায় দ্রুত ড্রেজিং করা না হলে যেকোনো সময় ফেরি চলাচল আবারও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ ধরা ও বিক্রি

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম।

তিনি জানান, উজান থেকে হঠাৎ প্রবল বেগে পানি নেমে আসায় পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যায়। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে গত ৫ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিট থেকে ১০ অক্টোবর পর্যন্ত এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

রোববার সকাল ১১টা ১০ মিনিটে ধাওয়াপাড়া থেকে নাজিরগঞ্জের উদ্দেশে একটি পরীক্ষামূলক ফেরি চালানো হয়। এ সময় নৌপথে নাব্যতা সংকটের বিষয়টি সামনে আসে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জরুরি ভিত্তিতে ড্রেজিং করা না হলে ফেরি চলাচল পুনরায় বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে।

আরও পড়ুনঃ  ‘চোখকে ভালোবাসুন’ বার্তায় কুমিল্লায় দৃষ্টি দিবসের র‍্যালি

রবিউল ইসলাম আরও জানান, নৌরুটটি সচল রাখতে ড্রেজিংয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গত ২২ সেপ্টেম্বর বিআইডব্লিউটিএর ড্রেজিং ইউনিট, আরিচা বরাবর চিঠি পাঠানো হয়েছে।

এর আগে, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ১৬ দিন বন্ধ থাকার পর গত ২২ সেপ্টেম্বর এ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছিল। কিন্তু কয়েক দিনের ব্যবধানে আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহনের চালকেরা।

আরও পড়ুনঃ  সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ নৌরুটে পর্যাপ্ত ফেরি না থাকায় পারাপার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাঁদের মতে, তীব্র স্রোত ও নাব্যতা সংকটের পাশাপাশি ফেরি পরিচালনার অন্যান্য সমস্যাও যাতায়াতে ভোগান্তি বাড়াচ্ছে।

সূত্র: ঢাকা পোস্ট

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজারের হোটেলে উঠেছিলেন স্কুলছাত্রী তাজমিন, রেজিস্টারে বয়স ১৮

ছয় দিন পর চালু ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি, ড্রেজিং না হলে ফের বন্ধের শঙ্কা

আপডেটের সময়: ০৬:৩১:১২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ছয় দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

তবে নৌপথে নাব্যতা সংকট থাকায় দ্রুত ড্রেজিং করা না হলে যেকোনো সময় ফেরি চলাচল আবারও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিএনপির পাল্টা লাঠিমিছিল

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম।

তিনি জানান, উজান থেকে হঠাৎ প্রবল বেগে পানি নেমে আসায় পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যায়। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে গত ৫ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিট থেকে ১০ অক্টোবর পর্যন্ত এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

রোববার সকাল ১১টা ১০ মিনিটে ধাওয়াপাড়া থেকে নাজিরগঞ্জের উদ্দেশে একটি পরীক্ষামূলক ফেরি চালানো হয়। এ সময় নৌপথে নাব্যতা সংকটের বিষয়টি সামনে আসে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জরুরি ভিত্তিতে ড্রেজিং করা না হলে ফেরি চলাচল পুনরায় বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের ক্রেস্ট প্রদান

রবিউল ইসলাম আরও জানান, নৌরুটটি সচল রাখতে ড্রেজিংয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গত ২২ সেপ্টেম্বর বিআইডব্লিউটিএর ড্রেজিং ইউনিট, আরিচা বরাবর চিঠি পাঠানো হয়েছে।

এর আগে, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ১৬ দিন বন্ধ থাকার পর গত ২২ সেপ্টেম্বর এ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছিল। কিন্তু কয়েক দিনের ব্যবধানে আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহনের চালকেরা।

আরও পড়ুনঃ  ছাত্রদল-শিবির উত্তেজনায় কেসি কলেজে পাঠদান বন্ধ, রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ