
জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে বলেও তিনি আশ্বস্ত করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে ডেঙ্গু শনাক্তে এনএসওয়ান পরীক্ষার কিট পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা ও বড় শহরগুলোর হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে, প্রয়োজন হলে অতিরিক্ত ব্যবস্থা চালু করা হবে।
ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমামসহ সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।
প্রতিবেদকের নাম 


























