ঢাকা ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঘন কুয়াশায় এফএ কাপের ম্যাচ, বলই দেখতে পাচ্ছিলেন না ধারাভাষ্যকাররা নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আইসিডিডিআরবিতে চিকিৎসক নিয়োগ, মাসিক বেতন প্রায় ৯৬ হাজার টাকা ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল মিরপুরে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, হতাহতের খবর নেই গভীর রাতে শেকৃবি ক্যাম্পাসে পরপর দুই ককটেল বিস্ফোরণ বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবরা ওমান উপসাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবায় অনিয়ম বা অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না; প্রয়োজনে সাময়িক বরখাস্ত বা চাকরিচ্যুতির মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে পিটিয়ে হত্যা, অভিযোগ রাশেদ খানের

শনিবার (১ আগস্ট) সকালে কাউকে পূর্বে না জানিয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে মন্ত্রী প্রায় তিন ঘণ্টা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উপস্থিতি নিবন্ধন, হাসপাতালের নথিপত্র, ওষুধের মজুত, পরিচ্ছন্নতা এবং ভর্তি রোগীদের চিকিৎসাসেবার মান পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য পূরণে সরকারি স্বাস্থ্যসেবায় জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে এবং এখন আর অনিয়মের বিষয়ে নমনীয় থাকার সুযোগ নেই।

আরও পড়ুনঃ  “প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে: কপ-৩১-এ বাংলাদেশের জলবায়ু ক্ষতির জোরালো দাবি”

হাসপাতাল পরিদর্শনের পর মন্ত্রী ভেদরগঞ্জের দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারও পরিদর্শন করেন। লাইসেন্স না থাকায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক এবং পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক বন্ধ ঘোষণা করে সিলগালা করার নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  দীর্ঘ বিরতির পর খুলছে সেন্টমার্টিন, পর্যটক বাড়লেও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

পরিদর্শনের সময় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, শরীয়তপুরের সিভিল সার্জন এবং মন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঘন কুয়াশায় এফএ কাপের ম্যাচ, বলই দেখতে পাচ্ছিলেন না ধারাভাষ্যকাররা

ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

আপডেটের সময়: ০৫:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবায় অনিয়ম বা অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না; প্রয়োজনে সাময়িক বরখাস্ত বা চাকরিচ্যুতির মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  “প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে: কপ-৩১-এ বাংলাদেশের জলবায়ু ক্ষতির জোরালো দাবি”

শনিবার (১ আগস্ট) সকালে কাউকে পূর্বে না জানিয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে মন্ত্রী প্রায় তিন ঘণ্টা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উপস্থিতি নিবন্ধন, হাসপাতালের নথিপত্র, ওষুধের মজুত, পরিচ্ছন্নতা এবং ভর্তি রোগীদের চিকিৎসাসেবার মান পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য পূরণে সরকারি স্বাস্থ্যসেবায় জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে এবং এখন আর অনিয়মের বিষয়ে নমনীয় থাকার সুযোগ নেই।

আরও পড়ুনঃ  তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ২ কিলোমিটারজুড়ে যানজট