ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রী ইশরাকের ধর্ম-বর্ণ নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগর-আন্দামান সাগরে লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: কোন বিভাগে ফরম পূরণে কত টাকা লাগবে ১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভাবে ম্লান দুর্গাপূজার আনন্দ, নতুন পোশাক কিনতে পারেনি উলিপুরের ২০০ রবিদাস পরিবার ‘সরকার বা ব্যক্তির নয়, জনগণের জন্য কাজ করবে তথ্য কমিশন’: অধ্যাপক নাহরিন সাদা নাকি হলুদ ঘি—পুষ্টিগুণ ও উপকারিতায় কোনটি এগিয়ে? কমল স্বর্ণের দাম, সনাতন পদ্ধতিতে ১ ভরি মিলছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ডিসিকে ‘চুড়ি পরে বসে থাকার’ কটূক্তি জামায়াত নেতার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২৮ সময় দেখুন

শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। এর আগে গত ২৯ জানুয়ারি নির্বাচনী জনসভায় অংশ নিতে তিনি নগরীর মাদ্রাসা মাঠে এসেছিলেন।

আরও পড়ুনঃ  ধর্ম-বর্ণ নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

### প্রধানমন্ত্রীর সফরসূচি

নির্ধারিত সূচি অনুযায়ী, ২০ অক্টোবর সামরিক বিমানে তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে ধর্মসভা পরিদর্শন করবেন।

পরে সৈয়দপুর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। দুপুর দেড়টার দিকে রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শনের পর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করবেন। বিকেল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুনঃ  আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর অসন্তোষ, পরিষ্কারে দুই সপ্তাহের সময়সীমা

### নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতি

প্রধানমন্ত্রীর সফর এবং দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আরএমপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

সভায় প্রধানমন্ত্রীর সফর সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ডেঙ্গু মোকাবিলায় হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী, নজর দিচ্ছেন পরিচ্ছন্নতা পরিস্থিতিতেও

### মাদ্রাসা মাঠে চলছে প্রস্তুতি

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন।

এ সময় তিনি মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল রং করা, মাঠসংলগ্ন সড়ক সংস্কারসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রী ইশরাকের

দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেটের সময়: ০৭:৩৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। এর আগে গত ২৯ জানুয়ারি নির্বাচনী জনসভায় অংশ নিতে তিনি নগরীর মাদ্রাসা মাঠে এসেছিলেন।

আরও পড়ুনঃ  ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

### প্রধানমন্ত্রীর সফরসূচি

নির্ধারিত সূচি অনুযায়ী, ২০ অক্টোবর সামরিক বিমানে তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে ধর্মসভা পরিদর্শন করবেন।

পরে সৈয়দপুর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। দুপুর দেড়টার দিকে রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শনের পর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করবেন। বিকেল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুনঃ  হুতিদের হামলায় ধাহরানে আরামকোর প্রশাসনিক ভবনে আগুন