ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ১৬ সময় দেখুন

“শপথ নিলেন নয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল”

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার পর বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় দোয়া পাঠের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। পরে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

আরও পড়ুনঃ  লিবিয়া থেকে দেশে ফিরলেন আটক ১৭৪ বাংলাদেশি

শপথ অনুষ্ঠানে যোগ দিতে এর আগে বঙ্গভবনে উপস্থিত হন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিরোধী দল মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

আরও পড়ুনঃ  জাতীয় সংসদ গবেষণা নীতিমালা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ভোট দেন ৩৪৩ জন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী ঘোষণা করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

আপডেটের সময়: ০৭:৪৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

“শপথ নিলেন নয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল”

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার পর বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় দোয়া পাঠের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। পরে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

আরও পড়ুনঃ  পল্লী উন্নয়ন বোর্ডে ৩৮ জনের চাকরি, আবেদন করবেন যেভাবে

শপথ অনুষ্ঠানে যোগ দিতে এর আগে বঙ্গভবনে উপস্থিত হন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জাল স্বাক্ষর-তথ্যে এমপিও আবেদনের অভিযোগ, দুই মাদ্রাসা সুপারকে শোকজ

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিরোধী দল মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

আরও পড়ুনঃ  ট্রেজারারকে জড়িয়ে ছড়ানো ‘ভুয়া’ ফটোকার্ড, প্রতিবাদ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির