জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬ বাস্তবায়নে গঠিত গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সাঈদ আল নোমানের সভাপতিত্বে সভাটি হয়।
সভায় সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, মহাপরিচালক আনম খলিলুর রহমান খানসহ কমিটির অন্যান্য সদস্য ও কর্মকর্তারা অংশ নেন।
সভায় জাতীয় সংসদের গবেষণা বরাদ্দ এবং সংশোধিত গবেষণা নীতিমালার আওতায় গবেষণা কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। গবেষণার প্রস্তাব আহ্বান করতে বাংলা ও ইংরেজি ভাষার দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের সুপারিশও করা হয়েছে।
যেসব বিষয়ে গবেষণায় গুরুত্ব
জাতীয় সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় কার্যক্রম এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়কে গবেষণার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়েছে।
এ ছাড়া কয়েকটি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়। এগুলোর মধ্যে রয়েছে—
- বাংলাদেশের সংসদীয় কমিটি ব্যবস্থার বর্তমান অবস্থা, আন্তর্জাতিক অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সংস্কারের রূপরেখা;
- Post-Legislative Scrutiny বা আইন প্রণয়নের পর তার কার্যকারিতা পর্যালোচনার প্রয়োজনীয়তা ও কাঠামো;
- জনগণের সঙ্গে জাতীয় সংসদের সংযোগের বর্তমান অবস্থা ও উন্নয়নের উপায়;
- পাবলিক অ্যাকাউন্টস কমিটির সুপারিশ বাস্তবায়নের কার্যকারিতা।
সভায় গবেষণার বিষয় নির্বাচন ও প্রস্তাব মূল্যায়নের ক্ষেত্রেও এসব বিষয়কে গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















