ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর মিরপুরে অভিজাত পরিবহনের বাসে আগুন দেওয়ার চেষ্টা ডিজিটাল ব্যবস্থায় আনতে হবে গ্রামীণ অর্থনীতি: অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ সভায় কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী শাহে আলম অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা জামায়াত আমিরের পরীক্ষার আগে কলেজছাত্রীর মৃত্যু, কোটালীপাড়ায় অপমৃত্যুর মামলা অপ্রতিমের প্রথম জানাজা কুবিতে, দ্বিতীয়টি গন্ধমতি ঈদগাহে ধউরে বাসের ধাক্কায় পোশাক কারখানার জিএম নিহত, চালক এখনও ধরাছোঁয়ার বাইরে ডিএমপির চার অতিরিক্ত উপকমিশনারকে বদলি দ্বিতীয়বার কন্যাসন্তানের মা-বাবা দীপিকা-রণবীর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ধউরে বাসের ধাক্কায় পোশাক কারখানার জিএম নিহত, চালক এখনও ধরাছোঁয়ার বাইরে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

রাজধানীর তুরাগ থানার ধউর এলাকায় বাসের ধাক্কায় মীর জালাল আহমেদ (৫০) নামে এক পোশাক কারখানার কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি টঙ্গী পশ্চিম থানার খান মোহাম্মদ রোডে অবস্থিত একে সোয়েটার কারখানায় জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত ছিলেন।

কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনা

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে ধউর বেড়িবাঁধ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মীর জালাল আহমেদ। এ সময় এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৩১০) তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যশিল্পে আঞ্চলিক বিনিয়োগ ও গবেষণায় যৌথ উদ্যোগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছের ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে আগস্টে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ

মামলা হলেও চালক গ্রেপ্তার হয়নি

ঘটনার দিনই নিহতের ছেলে আনিসুর রহমান বাদী হয়ে তুরাগ থানায় মামলা দায়ের করেন। পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে গেলেও এখনো চালককে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি।

এদিকে দুর্ঘটনার তিন দিন পার হলেও এনা পরিবহন কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

আরও পড়ুনঃ  নারীদের নিজের শক্তি চিনে এগিয়ে যাওয়ার বার্তা সাফা কবিরের

নিহতের ছেলে আনিসুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার বিবরণ ও ঘাতক বাসের ভিডিও প্রকাশ করে বাবার মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন।

পরিবারের পক্ষ থেকে সড়ক ও সেতু মন্ত্রণালয়, বিআরটিএ এবং পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। একই সঙ্গে দ্রুত বাসচালককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর

ধউরে বাসের ধাক্কায় পোশাক কারখানার জিএম নিহত, চালক এখনও ধরাছোঁয়ার বাইরে

আপডেটের সময়: ১০:১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর তুরাগ থানার ধউর এলাকায় বাসের ধাক্কায় মীর জালাল আহমেদ (৫০) নামে এক পোশাক কারখানার কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি টঙ্গী পশ্চিম থানার খান মোহাম্মদ রোডে অবস্থিত একে সোয়েটার কারখানায় জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত ছিলেন।

কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনা

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে ধউর বেড়িবাঁধ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মীর জালাল আহমেদ। এ সময় এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৩১০) তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

আরও পড়ুনঃ  কনসার্ট শেষে জবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছের ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুনঃ  গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের বড় পরিকল্পনা, ২০৩০ সালের মধ্যে ১৫০ কূপ খননের উদ্যোগ

মামলা হলেও চালক গ্রেপ্তার হয়নি

ঘটনার দিনই নিহতের ছেলে আনিসুর রহমান বাদী হয়ে তুরাগ থানায় মামলা দায়ের করেন। পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে গেলেও এখনো চালককে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি।

এদিকে দুর্ঘটনার তিন দিন পার হলেও এনা পরিবহন কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

আরও পড়ুনঃ  জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার