বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কার্গো সেলস অ্যান্ড সার্ভিস বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন করতে প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বিমান সংস্থায় কাজের দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
নিয়োগের সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠান: নভোএয়ার লিমিটেড
পদ: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: কার্গো সেলস অ্যান্ড সার্ভিস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ৪ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২৮ থেকে ৪৫ বছর
কর্মস্থল: যেকোনো স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে
যেসব সুবিধা মিলবে
নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ও চিকিৎসা ভাতা, বিমা, মোবাইল বিল, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস রয়েছে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া জানতে সংশ্লিষ্ট অনলাইন চাকরির বিজ্ঞপ্তিটি অনুসরণ করতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
প্রতিবেদকের নাম 














