ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় বগুড়ার শাহেদের মৃত্যু, স্বামীর ফোনের অপেক্ষায় ছিলেন স্ত্রী ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজারের হোটেলে উঠেছিলেন স্কুলছাত্রী তাজমিন, রেজিস্টারে বয়স ১৮ প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি সামরিক চালান আটকালেন কার্গো কর্মীরা সোবহানার রেকর্ড সেঞ্চুরি, তবু অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের ছয় দিন পর চালু ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি, ড্রেজিং না হলে ফের বন্ধের শঙ্কা মক্কা-মদিনার নিরাপত্তা চেয়ে আজহারীর দোয়া, সৌদিতে হামলায় উদ্বেগ দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় ফের জামিন পেলেন না এমপি গাজী নজরুল পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা কেন, প্রশ্ন গোলাম পরওয়ারের কোমরের চোটে বিপাকে নাহিদ রানা, উন্নত চিকিৎসায় বিদেশে নেওয়ার পরিকল্পনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে রাশেদ খাঁনের আপত্তিকর মন্তব্য, ওসমান হাদীকে ঘিরে রাজনৈতিক বিতর্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শহীদ ওসমান হাদীর রাজনৈতিক আদর্শ, ঢাকা-৮ আসনে নির্বাচন এবং তাঁকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান নিয়ে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ পোস্টে রাশেদ খাঁন জামায়াতে ইসলামী ও এনসিপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ওসমান হাদী জীবিত থাকাকালে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাঁর মতবিরোধ থাকলেও মৃত্যুর পর তাঁকে নিজেদের আদর্শিক নেতা হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, ঢাকা-৮ আসনে ওসমান হাদীর বিপরীতে এনসিপি রিকশাচালক সুজনকে প্রার্থী ঘোষণা করেছিল। অন্যদিকে, জামায়াতের আমিরের ব্যক্তিগত সহকারী ও বুয়েট শাখা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের তাঁকে ওই আসনে নির্বাচন না করার পরামর্শ দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নামও আলোচনায় ছিল।

আরও পড়ুনঃ  উড্ডয়নের পর উড়োজাহাজের চাকা বিচ্ছিন্ন, নিরাপদে ঢাকায় অবতরণ

রাশেদ খাঁনের দাবি, তখন ওসমান হাদী বলেছিলেন, প্রয়োজনে ৫০০ ভোট পেলেও তিনি ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করবেন। এ বিষয়ে ওসমান হাদীর ভাই ওমর হাদী ফেসবুকে পোস্ট দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জুবায়ের বর্তমানে দেশে আছেন কি না, সে প্রশ্নও তোলেন রাশেদ খাঁন।

জামায়াত ও এনসিপির সমালোচনা করতে গিয়ে রাশেদ খাঁন বলেন, ওসমান হাদী জীবদ্দশায় এনসিপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, জুলাইয়ের ঐক্য বিনষ্ট এবং আন্দোলনকে কুক্ষিগত করার মতো বিষয় নিয়ে কথা বলেছিলেন। একই সঙ্গে জামায়াতের সমালোচনা করেছিলেন বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন তাঁকে ‘গাঁজাখোর’ বলে আখ্যা দেন। তাঁর অভিযোগ, ওসমান হাদীর রাজনৈতিক সংগ্রামকে জিয়াউর রহমানের সঙ্গে তুলনা করে বিতর্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। এতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ওসমান হাদীর আদর্শের বিরোধ তৈরি করার রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এ ধরনের বিতর্কে না জড়ানোর আহ্বান জানান রাশেদ খাঁন। তাঁর বক্তব্য, ওসমান হাদী জিয়াউর রহমানের আধিপত্যবাদবিরোধী রাজনীতিকে আদর্শ হিসেবে ধারণ করে সংগ্রাম করেছেন। তাই তাঁকে বিএনপির মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা সফল হবে না বলে মনে করেন তিনি।

আরও পড়ুনঃ  বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, রাজধানীতে ১২ জন গ্রেপ্তার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারের পাশে ওসমান হাদীকে দাফন করা নিয়েও নিজের মতামত তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি বলেন, এ বিষয়ে কারও মনে প্রশ্ন থাকলেও হত্যাকাণ্ডের শিকার একজন ব্যক্তির দাফন নিয়ে বিতর্ক করা সমীচীন নয়।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন জানান, সকালে ওসমান হাদীর বড় ভাইয়ের সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ওসমান হাদীর ভাইও মনে করেন, একজন মৃত ব্যক্তিকে নিয়ে বিরোধীপক্ষের বিতর্কের সুযোগ তৈরি হয়—এমন বক্তব্য দেওয়া উচিত নয়। ওসমান হাদীকে আজীবন স্মরণে রাখার পাশাপাশি তাঁকে রাজনৈতিক বিতর্কের হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান রাশেদ খাঁন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে রাশেদ খাঁনের আপত্তিকর মন্তব্য, ওসমান হাদীকে ঘিরে রাজনৈতিক বিতর্ক

আপডেটের সময়: ০৭:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শহীদ ওসমান হাদীর রাজনৈতিক আদর্শ, ঢাকা-৮ আসনে নির্বাচন এবং তাঁকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান নিয়ে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ পোস্টে রাশেদ খাঁন জামায়াতে ইসলামী ও এনসিপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ওসমান হাদী জীবিত থাকাকালে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাঁর মতবিরোধ থাকলেও মৃত্যুর পর তাঁকে নিজেদের আদর্শিক নেতা হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, ঢাকা-৮ আসনে ওসমান হাদীর বিপরীতে এনসিপি রিকশাচালক সুজনকে প্রার্থী ঘোষণা করেছিল। অন্যদিকে, জামায়াতের আমিরের ব্যক্তিগত সহকারী ও বুয়েট শাখা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের তাঁকে ওই আসনে নির্বাচন না করার পরামর্শ দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নামও আলোচনায় ছিল।

আরও পড়ুনঃ  উড্ডয়নের পর উড়োজাহাজের চাকা বিচ্ছিন্ন, নিরাপদে ঢাকায় অবতরণ

রাশেদ খাঁনের দাবি, তখন ওসমান হাদী বলেছিলেন, প্রয়োজনে ৫০০ ভোট পেলেও তিনি ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করবেন। এ বিষয়ে ওসমান হাদীর ভাই ওমর হাদী ফেসবুকে পোস্ট দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জুবায়ের বর্তমানে দেশে আছেন কি না, সে প্রশ্নও তোলেন রাশেদ খাঁন।

জামায়াত ও এনসিপির সমালোচনা করতে গিয়ে রাশেদ খাঁন বলেন, ওসমান হাদী জীবদ্দশায় এনসিপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, জুলাইয়ের ঐক্য বিনষ্ট এবং আন্দোলনকে কুক্ষিগত করার মতো বিষয় নিয়ে কথা বলেছিলেন। একই সঙ্গে জামায়াতের সমালোচনা করেছিলেন বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, রাজধানীতে ১২ জন গ্রেপ্তার

নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন তাঁকে ‘গাঁজাখোর’ বলে আখ্যা দেন। তাঁর অভিযোগ, ওসমান হাদীর রাজনৈতিক সংগ্রামকে জিয়াউর রহমানের সঙ্গে তুলনা করে বিতর্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। এতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ওসমান হাদীর আদর্শের বিরোধ তৈরি করার রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এ ধরনের বিতর্কে না জড়ানোর আহ্বান জানান রাশেদ খাঁন। তাঁর বক্তব্য, ওসমান হাদী জিয়াউর রহমানের আধিপত্যবাদবিরোধী রাজনীতিকে আদর্শ হিসেবে ধারণ করে সংগ্রাম করেছেন। তাই তাঁকে বিএনপির মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা সফল হবে না বলে মনে করেন তিনি।

আরও পড়ুনঃ  সড়ক, রেল ও বিদ্যুৎ খাতসহ ১৩ প্রকল্পে ১৬ হাজার কোটি টাকা অনুমোদন