ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, সিঁড়িতে সামান্য ক্ষতি গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিল ইরান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:২০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ সময় দেখুন

চলমান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন একটি রোডম্যাপ প্রস্তাব করেছে ইরান। নিউইয়র্কে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে দেওয়া এই প্রস্তাবে হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলো থেকে অবরোধ প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধবিরতির বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর ইরানের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছায়। সেদিনই অধিবেশনের বিরতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কাতার, পাকিস্তান ও মিসরের কর্মকর্তারা মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

ইরানের প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতির মেয়াদ হবে ৬০ দিন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার করা হবে। পাশাপাশি যুদ্ধবিরতি চলাকালে দুই দেশ একে অপরকে লক্ষ্য করে হামলা থেকে বিরত থাকবে।

প্রস্তাবে প্রতিবেশী আরব দেশগুলোতে হামলা বন্ধের বিষয়টিও রাখা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ইরানের নতুন রোডম্যাপে সম্মত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধাবসানের বিষয়ে তেহরান পর্যাপ্ত সদিচ্ছা দেখানোর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার করবে না ওয়াশিংটন।

আরও পড়ুনঃ  ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ ও ড্রোন কারখানা বাতিল করতে চায় সার্বিয়ার ছাত্রজোট

একটি সূত্রের ভাষ্য, ইরানের নতুন রোডম্যাপটি ভবিষ্যতে অর্থবহ আলোচনার জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা। এর লক্ষ্য সংঘাতের অবসান এবং ওয়াশিংটনের সঙ্গে বিদ্যমান মতপার্থক্য নিরসনে একটি সমন্বিত সমাধানে পৌঁছানো।

সূত্রটি আরও জানায়, নতুন রোডম্যাপে আগের দফার আলোচনার ফলাফলগুলো নতুনভাবে সাজানো হয়েছে এবং জরুরি পদক্ষেপের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে।

সূত্রের বরাতে জানা যায়, মঙ্গলবারের আলোচনা শুরু হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের বৈঠকের মধ্য দিয়ে। পরে উভয় পক্ষের বিশেষজ্ঞ ও কূটনীতিকদের অংশগ্রহণে আরেকটি বৈঠক হয়।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

স্টিভ উইটকফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। মধ্যস্থতাকারীরা দিনভর দুই পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা করেছেন।

উইটকফ বলেন, আলোচনার একটি পর্ব সফলভাবে শেষ হয়েছে এবং এটি ফলপ্রসূ ও আশাব্যঞ্জক হবে বলে তারা আশা করছেন। মধ্যস্থতাকারীরা তাদের কার্যক্রম অব্যাহত রাখবেন।

সূত্র: এএফপি, দ্য ন্যাশনাল

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিল ইরান

আপডেটের সময়: ১১:২০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চলমান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন একটি রোডম্যাপ প্রস্তাব করেছে ইরান। নিউইয়র্কে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে দেওয়া এই প্রস্তাবে হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলো থেকে অবরোধ প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধবিরতির বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর ইরানের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছায়। সেদিনই অধিবেশনের বিরতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কাতার, পাকিস্তান ও মিসরের কর্মকর্তারা মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন: হামলার পরও ইরানের হাতে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

ইরানের প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতির মেয়াদ হবে ৬০ দিন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার করা হবে। পাশাপাশি যুদ্ধবিরতি চলাকালে দুই দেশ একে অপরকে লক্ষ্য করে হামলা থেকে বিরত থাকবে।

প্রস্তাবে প্রতিবেশী আরব দেশগুলোতে হামলা বন্ধের বিষয়টিও রাখা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ইরানের নতুন রোডম্যাপে সম্মত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধাবসানের বিষয়ে তেহরান পর্যাপ্ত সদিচ্ছা দেখানোর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার করবে না ওয়াশিংটন।

আরও পড়ুনঃ  ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ ও ড্রোন কারখানা বাতিল করতে চায় সার্বিয়ার ছাত্রজোট

একটি সূত্রের ভাষ্য, ইরানের নতুন রোডম্যাপটি ভবিষ্যতে অর্থবহ আলোচনার জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা। এর লক্ষ্য সংঘাতের অবসান এবং ওয়াশিংটনের সঙ্গে বিদ্যমান মতপার্থক্য নিরসনে একটি সমন্বিত সমাধানে পৌঁছানো।

সূত্রটি আরও জানায়, নতুন রোডম্যাপে আগের দফার আলোচনার ফলাফলগুলো নতুনভাবে সাজানো হয়েছে এবং জরুরি পদক্ষেপের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে।

সূত্রের বরাতে জানা যায়, মঙ্গলবারের আলোচনা শুরু হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের বৈঠকের মধ্য দিয়ে। পরে উভয় পক্ষের বিশেষজ্ঞ ও কূটনীতিকদের অংশগ্রহণে আরেকটি বৈঠক হয়।

আরও পড়ুনঃ  বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প, প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা