ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কোনো দলের পাল্টা কর্মসূচি কিংবা পাড়া-মহল্লায় সতর্ক পাহারা বসানোর মতো উদ্যোগ না নিতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে বিএনপির অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়নের পরামর্শ দিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে বিএনপি এবং জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

ডিসেম্বরজুড়ে পৃথক কর্মসূচি

বৈঠক সূত্র জানায়, ডিসেম্বর মাসজুড়ে বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও পৃথক কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচির মাধ্যমে দল ও অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে চায় বিএনপির শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুনঃ  ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সব বাতিতে সেন্সর বসানোর নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের নানা তৎপরতার মধ্যে বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠক সূত্র আরও জানায়, বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজনের মতো বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। বিএনপি ও তিন অঙ্গসংগঠন নিজেদের উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও আলাদা কর্মসূচি দিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ৬ কোটি ৪৮ লাখ টাকা অনুদান ১,৩৪৪ সাংবাদিককে

তবে এসব কর্মসূচি কোনো দল বা পক্ষের পাল্টা কর্মসূচি হবে না। অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিএনপির কর্মসূচি প্রতিহত করার চেষ্টা করত, সে ধরনের উদ্যোগও নেওয়া হবে না বলে বৈঠকে জানানো হয়েছে।

গোপালগঞ্জের ঘটনা নিয়েও আলোচনা

বৈঠকে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কয়েকজন নেতা। তবে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে বলে জানান তারেক রহমান।

দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলনের পর ক্ষমতায় আসা বিএনপি এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়াতে চায়। বিশেষ করে বিজয়ের মাসকে কেন্দ্র করে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের মাঠে সক্রিয় রাখার পরিকল্পনা নিয়েছে দলটির নেতৃত্ব।

আরও পড়ুনঃ  মিটার-ফিউজে ক্ষতির চিহ্ন নেই, নুসরাতের বাড়িতে আগুনের কারণ নিয়ে নতুন তথ্য

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বৈঠকটি বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরাও বৈঠকে অংশ নেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

আপডেটের সময়: ১০:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কোনো দলের পাল্টা কর্মসূচি কিংবা পাড়া-মহল্লায় সতর্ক পাহারা বসানোর মতো উদ্যোগ না নিতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে বিএনপির অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়নের পরামর্শ দিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে বিএনপি এবং জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

ডিসেম্বরজুড়ে পৃথক কর্মসূচি

বৈঠক সূত্র জানায়, ডিসেম্বর মাসজুড়ে বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও পৃথক কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচির মাধ্যমে দল ও অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে চায় বিএনপির শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুনঃ  ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সব বাতিতে সেন্সর বসানোর নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের নানা তৎপরতার মধ্যে বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠক সূত্র আরও জানায়, বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজনের মতো বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। বিএনপি ও তিন অঙ্গসংগঠন নিজেদের উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও আলাদা কর্মসূচি দিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ৬ কোটি ৪৮ লাখ টাকা অনুদান ১,৩৪৪ সাংবাদিককে

তবে এসব কর্মসূচি কোনো দল বা পক্ষের পাল্টা কর্মসূচি হবে না। অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিএনপির কর্মসূচি প্রতিহত করার চেষ্টা করত, সে ধরনের উদ্যোগও নেওয়া হবে না বলে বৈঠকে জানানো হয়েছে।

গোপালগঞ্জের ঘটনা নিয়েও আলোচনা

বৈঠকে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কয়েকজন নেতা। তবে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে বলে জানান তারেক রহমান।

দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলনের পর ক্ষমতায় আসা বিএনপি এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়াতে চায়। বিশেষ করে বিজয়ের মাসকে কেন্দ্র করে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের মাঠে সক্রিয় রাখার পরিকল্পনা নিয়েছে দলটির নেতৃত্ব।

আরও পড়ুনঃ  ঢাকায় মার্কিন-ভারত কূটনৈতিক বৈঠক