ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের ঘরে এসেছে নতুন অতিথি। বিয়ের দুই বছর পর প্রথমবার মা-বাবা হলেন এই তারকা দম্পতি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছেন সোহিনী। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো—সোহিনী ও শোভন।’
চলতি বছরের জুন মাসে প্রথমবার সোহিনীর মা হতে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে তখন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সোহিনী ও শোভন। অবশেষে তাদের ঘরে এলো প্রথম সন্তান।
দুই বছর আগে বিয়ে
২০২৪ সালের ১৫ জুলাই ঘরোয়া আয়োজনে শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী সরকার। বেশ গোপনীয়তা বজায় রেখেই সম্পন্ন হয়েছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
অভিনয় থেকে সাময়িক বিরতি
কাজের দিক থেকে সম্প্রতি সোহিনী সরকারকে ‘ফেরা’ চলচ্চিত্রে দেখা গেছে। তবে মাতৃত্বের এই সময়টি পুরোপুরি সন্তানকে দেওয়ার জন্য আপাতত অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি। নতুন কোনো কাজও হাতে নিচ্ছেন না এই অভিনেত্রী।
প্রতিবেদকের নাম 


























