ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি যুবদলের মিছিলের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে পুলিশের হাতে দিলেন নেতাকর্মীরা আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শরীয়তপুরের যেসব এলাকায়, রাজশাহীতে ৬ ঘণ্টা সার্ভার জটিলতায় ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর, সুদ-জরিমানা মওকুফ পরীক্ষামূলক উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন, আজই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলার অভিযোগ, আ. লীগ কর্মীদের দায়ী মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ, জরুরি পরিষেবা চালু থাকবে মিরপুরে যাত্রী নামার পরপরই বাসে অগ্নিসংযোগ, হাতেনাতে গ্রেপ্তার দুই দুর্বৃত্ত ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘ফোন হ্যাক করে ফাঁসানো হয়েছে স্বামীকে’, এসপি জাহাঙ্গীরের স্ত্রীর দাবি

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী মাছুমা আক্তার। তাঁর দাবি, স্বামীর মুঠোফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে। জাহাঙ্গীর আলম কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন বলেও দাবি করেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে স্বামীর রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাছুমা আক্তার। এ সময় তিনি পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

মাছুমা আক্তার বলেন, ‘আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুরো বিষয়টি আমাদের কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে। আপনারা তদন্ত করে দেখেন, আসলে কী ঘটনা। তাঁর মুঠোফোন হ্যাক করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা দরকার।’

৮ নভেম্বর ফোন হ্যাকের অভিযোগ

মাছুমা আক্তারের দাবি, গত ৮ নভেম্বর তাঁর স্বামীর মুঠোফোন হ্যাক হয়েছিল। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে না পারলেও তিনি জানান, ফোন হ্যাক হওয়ার ঘটনায় জাহাঙ্গীর আলম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

আরও পড়ুনঃ  দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো আধুনিকায়নে সরকারের বড় উদ্যোগ

স্বামীর রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবার নির্দেশে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা তাঁর স্বামী বলেননি। জাহাঙ্গীর নিজেকে নির্দোষ দাবি করেছেন। তাঁর শিক্ষাজীবন ও কর্মজীবনের তথ্য যাচাই করে দেখার আহ্বানও জানান তিনি।

পারিবারিক অবস্থার কথা তুলে ধরে মাছুমা আক্তার বলেন, তাঁর স্বামী একজন কৃষকের সন্তান। তাঁর বাবার আয়ে একসময় পরিবারের ১২ জন সদস্যের সংসার চলত। বর্তমানে জাহাঙ্গীরের উপার্জনের ওপরই পরিবারের সদস্যরা নির্ভরশীল। আওয়ামী লীগ সরকারের আমলেও তাঁর স্বামী কোনো বিশেষ সুবিধা পাননি বলে দাবি করেন তিনি।

সাত দিনের রিমান্ড চেয়ে চার দিন মঞ্জুর

এর আগে রোববার বিকেলে জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোস্তফা তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, মেডিকেল তালিকা প্রকাশ সোমবার

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

পুলিশ অফিসার্স মেস থেকে গ্রেপ্তার

গত শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানার পুলিশ অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও পাঁচলাইশ থানা-পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান চালান।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি করেন।

আরও পড়ুনঃ   তুরস্কে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

জব্দ করা দুই ফোন ফরেনসিক পরীক্ষায়

গত ১০ নভেম্বর অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জাহাঙ্গীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। ওই দিন তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়।

পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার চাঁদপাশা গ্রামে। তিনি মো. জিন্নাত আলীর ছেলে। তাঁর সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি

‘ফোন হ্যাক করে ফাঁসানো হয়েছে স্বামীকে’, এসপি জাহাঙ্গীরের স্ত্রীর দাবি

আপডেটের সময়: ০৮:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী মাছুমা আক্তার। তাঁর দাবি, স্বামীর মুঠোফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে। জাহাঙ্গীর আলম কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন বলেও দাবি করেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে স্বামীর রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাছুমা আক্তার। এ সময় তিনি পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

মাছুমা আক্তার বলেন, ‘আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুরো বিষয়টি আমাদের কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে। আপনারা তদন্ত করে দেখেন, আসলে কী ঘটনা। তাঁর মুঠোফোন হ্যাক করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা দরকার।’

৮ নভেম্বর ফোন হ্যাকের অভিযোগ

মাছুমা আক্তারের দাবি, গত ৮ নভেম্বর তাঁর স্বামীর মুঠোফোন হ্যাক হয়েছিল। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে না পারলেও তিনি জানান, ফোন হ্যাক হওয়ার ঘটনায় জাহাঙ্গীর আলম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

আরও পড়ুনঃ  সরকারি খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থান হবে ১ হাজার জুলাই যোদ্ধার

স্বামীর রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবার নির্দেশে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা তাঁর স্বামী বলেননি। জাহাঙ্গীর নিজেকে নির্দোষ দাবি করেছেন। তাঁর শিক্ষাজীবন ও কর্মজীবনের তথ্য যাচাই করে দেখার আহ্বানও জানান তিনি।

পারিবারিক অবস্থার কথা তুলে ধরে মাছুমা আক্তার বলেন, তাঁর স্বামী একজন কৃষকের সন্তান। তাঁর বাবার আয়ে একসময় পরিবারের ১২ জন সদস্যের সংসার চলত। বর্তমানে জাহাঙ্গীরের উপার্জনের ওপরই পরিবারের সদস্যরা নির্ভরশীল। আওয়ামী লীগ সরকারের আমলেও তাঁর স্বামী কোনো বিশেষ সুবিধা পাননি বলে দাবি করেন তিনি।

সাত দিনের রিমান্ড চেয়ে চার দিন মঞ্জুর

এর আগে রোববার বিকেলে জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোস্তফা তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ  ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

পুলিশ অফিসার্স মেস থেকে গ্রেপ্তার

গত শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানার পুলিশ অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও পাঁচলাইশ থানা-পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান চালান।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি করেন।

আরও পড়ুনঃ  এমপির বাড়িতে আগুনে নাশকতার প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী