ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বড় সিনেমা তৈরি হয় ভাবনা থেকে: পঙ্কজ

চলচ্চিত্রের বাজেট বা ক্যানভাসের আকার দিয়ে একটি সিনেমার গভীরতা কিংবা সাফল্য মাপা যায় না বলে মনে করেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তাঁর মতে, বড় বাজেট সিনেমাকে চোখধাঁধানো করে তুলতে পারে, তবে কালজয়ী সিনেমা তৈরি হয় নির্মাতার শক্তিশালী ভাবনা ও সুদূরপ্রসারী ভিশন থেকে।

সাম্প্রতিক সময়ে ভিন্নধর্মী কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পঙ্কজ। একদিকে বড় বাজেটের বহুল প্রতীক্ষিত ‘মির্জাপুর দ্য মুভি’, অন্যদিকে তুলনামূলক ছোট পরিসরের সিনেমা ‘ওহ মাই ডগ’। দুই ধরনের প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, সিনেমা হলে দর্শক টানার ক্ষেত্রে বাজেটের চেয়ে গল্প ও ট্রেলারের মাধ্যমে তৈরি হওয়া কৌতূহল বেশি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  কঠোর হচ্ছে সুগন্ধি চাল রপ্তানির শর্ত, ৩ দিনের মধ্যে দিতে হবে তথ্য

পঙ্কজ ত্রিপাঠীর ভাষায়, বড় প্রজেক্টে দর্শকের মধ্যে আগ্রহ তৈরির জন্য প্রচারের প্রয়োজন রয়েছে। তবে প্রচারের জন্য বড় বাজেট প্রয়োজন হলেও মূল সিনেমা তৈরি হয় ভাবনা থেকে। ট্রেলার দর্শকের মনে কতটা কৌতূহল তৈরি করতে পারছে, সেটিই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ

সম্প্রতি ‘ওহ মাই ডগ’ সিনেমার শুটিংয়ের কাজে নিজের জন্মভূমি বিহারে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। ছোটবেলায় যে গলিতে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতেন, সেখানেই এবার শত শত মানুষের ভালোবাসা ও হাততালি পেয়েছেন তিনি। বিহারে এখনো অনেকের কাছে তিনি তারকা নন, বরং পরিচিত ‘পঙ্কজ ভাইয়া’ হিসেবেই।

আরও পড়ুনঃ  সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় খুলনায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

নতুন কাজের ব্যস্ততার পাশাপাশি ২০২৩ সালের সফল সিনেমা ‘ওএমজি ২’-এর ক্রেডিট নিয়ে চলমান বিতর্ক নিয়েও নিজের অবস্থান জানিয়েছেন পঙ্কজ। পরেশ রাওয়াল ও প্রযোজকদের মধ্যকার বিতর্ককে তাদের ব্যক্তিগত বিষয় হিসেবে দেখছেন তিনি। তাই এ নিয়ে চলমান আলোচনা থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বড় সিনেমা তৈরি হয় ভাবনা থেকে: পঙ্কজ

আপডেটের সময়: ০৮:১৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

চলচ্চিত্রের বাজেট বা ক্যানভাসের আকার দিয়ে একটি সিনেমার গভীরতা কিংবা সাফল্য মাপা যায় না বলে মনে করেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তাঁর মতে, বড় বাজেট সিনেমাকে চোখধাঁধানো করে তুলতে পারে, তবে কালজয়ী সিনেমা তৈরি হয় নির্মাতার শক্তিশালী ভাবনা ও সুদূরপ্রসারী ভিশন থেকে।

সাম্প্রতিক সময়ে ভিন্নধর্মী কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পঙ্কজ। একদিকে বড় বাজেটের বহুল প্রতীক্ষিত ‘মির্জাপুর দ্য মুভি’, অন্যদিকে তুলনামূলক ছোট পরিসরের সিনেমা ‘ওহ মাই ডগ’। দুই ধরনের প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, সিনেমা হলে দর্শক টানার ক্ষেত্রে বাজেটের চেয়ে গল্প ও ট্রেলারের মাধ্যমে তৈরি হওয়া কৌতূহল বেশি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  হাওরে জলাবদ্ধতা, ১৯৮ হেক্টর জমিতে আমন চাষ নিয়ে অনিশ্চয়তা

পঙ্কজ ত্রিপাঠীর ভাষায়, বড় প্রজেক্টে দর্শকের মধ্যে আগ্রহ তৈরির জন্য প্রচারের প্রয়োজন রয়েছে। তবে প্রচারের জন্য বড় বাজেট প্রয়োজন হলেও মূল সিনেমা তৈরি হয় ভাবনা থেকে। ট্রেলার দর্শকের মনে কতটা কৌতূহল তৈরি করতে পারছে, সেটিই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

সম্প্রতি ‘ওহ মাই ডগ’ সিনেমার শুটিংয়ের কাজে নিজের জন্মভূমি বিহারে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। ছোটবেলায় যে গলিতে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতেন, সেখানেই এবার শত শত মানুষের ভালোবাসা ও হাততালি পেয়েছেন তিনি। বিহারে এখনো অনেকের কাছে তিনি তারকা নন, বরং পরিচিত ‘পঙ্কজ ভাইয়া’ হিসেবেই।

আরও পড়ুনঃ  লোডশেডিং নিয়ে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর, কয়েক দিনের মধ্যে সংকট কাটার আশা