ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বদলাচ্ছে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের

দেশের অর্থবছরের সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০২৭-২৮ অর্থবছরকে নয় মাসের ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়কে নতুন অর্থবছর হিসেবে কার্যকর করা হবে।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জুলাই-জুন থেকে বদলে এপ্রিল-মার্চ

বর্তমানে বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত হিসাব করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে অর্থবছর হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ।

আরও পড়ুনঃ  আল্লাহর কাছে দোয়া বান্দার শ্রেষ্ঠ ইবাদত, ক্ষমা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম

সরকারের মতে, বর্তমান অর্থবছরের সময়সূচির কারণে বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে। এতে কাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি গুণগতমান ক্ষতিগ্রস্ত হয় এবং বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ তৈরি হয়।

এপ্রিল-মার্চ অর্থবছর চালু হলে বর্ষা শুরুর আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের বড় অংশ শেষ করা সম্ভব হবে বলে মনে করছে সরকার।

নয় মাসেই শেষ হবে ২০২৭-২৮ অর্থবছর

অর্থবছরের পরিবর্তন কার্যকর করতে ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল বা পরিবর্তনকালীন অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে।

এই অর্থবছরটি জুলাই ২০২৭ থেকে শুরু হয়ে মার্চ ২০২৮-এ শেষ হবে। অর্থাৎ ২০২৭-২৮ অর্থবছরের মেয়াদ হবে নয় মাস।

আরও পড়ুনঃ  শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি নায়িকা? অভিনেতার মন্তব্যে জোরালো গুঞ্জন

এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়সীমা অনুযায়ী সরকারের সব কার্যক্রম পরিচালিত হবে।

পরিবর্তন আনতে হবে আইন ও প্রযুক্তিতে

অর্থবছর পরিবর্তনের কারণে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আইন ও ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), লেজিসলেটিভ বিভাগ ও অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।

এ ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধনী আনার প্রয়োজন হবে।

আরও পড়ুনঃ  চীনা গাড়ির রপ্তানি বাড়তেই বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ঊর্ধ্বমুখী

পাশাপাশি অর্থবছরের সময়সীমা পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রযুক্তিগত ও সফটওয়্যার সিস্টেমেও প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

বর্ষার আগেই উন্নয়নকাজ শেষের লক্ষ্য

সরকারের যুক্তি, এপ্রিল-মার্চ অর্থবছর চালু হলে উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে সময়ের সঙ্গে আরও ভালো সমন্বয় তৈরি হবে। বিশেষ করে বর্ষা মৌসুমের আগেই অবকাঠামো উন্নয়নকাজ শেষ করার সুযোগ বাড়বে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়োজনীয় আইনগত, প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতি শেষে ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন সময়সূচি পুরোপুরি কার্যকর হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

বদলাচ্ছে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের

আপডেটের সময়: ১০:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

দেশের অর্থবছরের সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০২৭-২৮ অর্থবছরকে নয় মাসের ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়কে নতুন অর্থবছর হিসেবে কার্যকর করা হবে।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জুলাই-জুন থেকে বদলে এপ্রিল-মার্চ

বর্তমানে বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত হিসাব করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে অর্থবছর হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ।

আরও পড়ুনঃ  আল্লাহর কাছে দোয়া বান্দার শ্রেষ্ঠ ইবাদত, ক্ষমা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম

সরকারের মতে, বর্তমান অর্থবছরের সময়সূচির কারণে বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে। এতে কাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি গুণগতমান ক্ষতিগ্রস্ত হয় এবং বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ তৈরি হয়।

এপ্রিল-মার্চ অর্থবছর চালু হলে বর্ষা শুরুর আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের বড় অংশ শেষ করা সম্ভব হবে বলে মনে করছে সরকার।

নয় মাসেই শেষ হবে ২০২৭-২৮ অর্থবছর

অর্থবছরের পরিবর্তন কার্যকর করতে ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল বা পরিবর্তনকালীন অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে।

এই অর্থবছরটি জুলাই ২০২৭ থেকে শুরু হয়ে মার্চ ২০২৮-এ শেষ হবে। অর্থাৎ ২০২৭-২৮ অর্থবছরের মেয়াদ হবে নয় মাস।

আরও পড়ুনঃ  ১৯ দিন ধরে জ্বলছে ইনানির গ্যাসকূপের আগুন, নেভাতে প্রস্তুত বাপেক্স

এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়সীমা অনুযায়ী সরকারের সব কার্যক্রম পরিচালিত হবে।

পরিবর্তন আনতে হবে আইন ও প্রযুক্তিতে

অর্থবছর পরিবর্তনের কারণে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আইন ও ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), লেজিসলেটিভ বিভাগ ও অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।

এ ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধনী আনার প্রয়োজন হবে।

আরও পড়ুনঃ  সরকারি হাসপাতালে বাড়ল চিকিৎসাসেবার সক্ষমতা, আট মাসে যুক্ত হলো ৩ হাজারের বেশি শয্যা