ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার, বিশৃঙ্খলায় মদদ দেওয়ার অভিযোগ আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির ‘বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে’: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড ভুল করে সীমান্ত পেরোনোর পর বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি পাকিস্তানে দারিদ্র্য কমানোর দুই দশকের সাফল্য কেন ভেঙে পড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাংলাদেশ-বোয়িংয়ে বিলিয়ন ডলারের নতুন সমঝোতা, ‘অসাধারণ চুক্তি’ বললেন সার্জিও গোর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৩৯ সময় দেখুন

বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে অভিহিত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।

রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করতে গিয়ে বাংলাদেশ-বোয়িং চুক্তির বিষয়টি তুলে ধরেন গোর।

আরও পড়ুনঃ  মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণ আত্মসাতের মামলা: কারাগারে সাবেক এডিসি, ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা

তিনি জানান, চলতি সপ্তাহেই ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে এ চুক্তি হয়েছে। এর আওতায় বাংলাদেশ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মার্কিন অর্থনীতিতে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে গোর বলেন, উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, বিপুল বিনিয়োগ আকর্ষণ এবং মার্কিন অর্থনীতিকে চাঙা করতে ট্রাম্প কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ

বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কেনার সমঝোতাকেও যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে তুলে ধরেছেন তিনি।

চুক্তিতে কত উড়োজাহাজ, কত অর্থ?

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, আগের অর্ডারের বাইরে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে বাংলাদেশ সম্মত হয়েছে। তবে এখন পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্যে উড়োজাহাজের সুনির্দিষ্ট সংখ্যা, মোট চুক্তিমূল্য কিংবা সরবরাহের সময়সূচি বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুনঃ  আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী

সার্জিও গোর বর্তমানে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন। এর আগে গত ৩০ জুলাই তিন দিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

বাংলাদেশ-বোয়িংয়ে বিলিয়ন ডলারের নতুন সমঝোতা, ‘অসাধারণ চুক্তি’ বললেন সার্জিও গোর

আপডেটের সময়: ০৯:৩৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে অভিহিত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।

রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করতে গিয়ে বাংলাদেশ-বোয়িং চুক্তির বিষয়টি তুলে ধরেন গোর।

আরও পড়ুনঃ  প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

তিনি জানান, চলতি সপ্তাহেই ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে এ চুক্তি হয়েছে। এর আওতায় বাংলাদেশ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মার্কিন অর্থনীতিতে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে গোর বলেন, উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, বিপুল বিনিয়োগ আকর্ষণ এবং মার্কিন অর্থনীতিকে চাঙা করতে ট্রাম্প কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণ আত্মসাতের মামলা: কারাগারে সাবেক এডিসি, ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা

বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কেনার সমঝোতাকেও যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে তুলে ধরেছেন তিনি।

চুক্তিতে কত উড়োজাহাজ, কত অর্থ?

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, আগের অর্ডারের বাইরে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে বাংলাদেশ সম্মত হয়েছে। তবে এখন পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্যে উড়োজাহাজের সুনির্দিষ্ট সংখ্যা, মোট চুক্তিমূল্য কিংবা সরবরাহের সময়সূচি বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুনঃ  জিহ্বার সংযম ও সদ্ব্যবহার: নেক আমল অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম