বাংলাদেশের মানুষ বা সরকার কেউই কাঁটাতারকে ভয় পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
হুমায়ুন কবির বলেন, “কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে ভয় দেখানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশে মানুষ কাঁটাতার ভয় পায় না, সরকারও ভয় পায় না। যেখানে কথা বলা দরকার, আমরা অবশ্যই কথা বলব।”
তিনি আরও বলেন, সীমান্ত ইস্যুতে অতীতে যেসব ঘটনা ঘটেছে, সেগুলো পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। প্রয়োজনে বাংলাদেশ যথাযথ অবস্থান নেবে বলেও তিনি মন্তব্য করেন।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সংলাপ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে চ্যালেঞ্জ সবসময়ই থাকবে।
ভারত প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনার অবস্থান ও সীমান্ত নিরাপত্তা ইস্যু নিয়ে বাংলাদেশ সরকার ভারতকে উদ্বেগ জানিয়েছে এবং এ বিষয়ে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন নিয়ে তিনি বলেন, বাংলাদেশের সম্পর্ক মূলত কেন্দ্রীয় সরকারের সঙ্গেই থাকবে এবং অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের কোনো ইচ্ছা নেই।
চীন সফর প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, সফর ইতিবাচক হয়েছে এবং তিস্তা প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে অগ্রগতি হয়েছে। পাশাপাশি চীনের এক্সিম ব্যাংক অর্থায়নে আগ্রহ দেখিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিবেদকের নাম 





















