ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সমালোচনার মুখে টিকটক লাইভে তরুণীর মৃত্যু, ঘিরে চাঞ্চল্য বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে পাস মাত্র ৮, ফেল ২৪ স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসার সুযোগ থাকবে না: অর্থমন্ত্রী আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল চালু হচ্ছে, কর্মসংস্থান হবে ১১ হাজারের বেশি তিক্ততা ভুলে দুই প্রতিবেশীর এগিয়ে যাওয়ার বার্তা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি: চিফ হুইপ ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে সন্দেহ রয়েছে: তথ্য উপদেষ্টা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৪৪ সময় দেখুন

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেতে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ-ফ্রান্স দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবার বৈঠকে বসছেন ভারতীয় হাইকমিশনার

ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দেশটির দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাশে এমিলি পালাউয়ান উপস্থিত ছিলেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতার পক্ষে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

আরও পড়ুনঃ  এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আলোচনায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকার বিষয়েও মতবিনিময় হয়।

আরও পড়ুনঃ  আগামীকাল বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

ডা. শফিকুর রহমান বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং দেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানান।

বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও ফ্রান্সের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারিত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সমালোচনার মুখে টিকটক লাইভে তরুণীর মৃত্যু, ঘিরে চাঞ্চল্য

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেটের সময়: ০৬:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেতে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ-ফ্রান্স দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুনঃ  ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার অস্ত্র-মাদক

ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দেশটির দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাশে এমিলি পালাউয়ান উপস্থিত ছিলেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতার পক্ষে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবার বৈঠকে বসছেন ভারতীয় হাইকমিশনার

বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আলোচনায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকার বিষয়েও মতবিনিময় হয়।

আরও পড়ুনঃ  সমালোচনার মুখে টিকটক লাইভে তরুণীর মৃত্যু, ঘিরে চাঞ্চল্য