ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশ পারস্পরিক স্বার্থ ও সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  প্রশ্ন ফাঁসের অভিযোগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা

রিজভী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই কোনো দেশের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে বাংলাদেশের আপত্তি নেই, তবে সেই সম্পর্ক হতে হবে সমতা, পারস্পরিক সম্মান ও দুই দেশের স্বার্থের ভিত্তিতে।

আরও পড়ুনঃ  টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

তিনি বলেন, ভারতের পক্ষ থেকে যদি স্বার্থহীন ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রস্তাব আসে, বাংলাদেশ তা স্বাগত জানাবে। কিন্তু কোনো উদ্যোগে বাংলাদেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলে সে ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রশ্ন নেই।

রিজভী আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে থাকবে।

আরও পড়ুনঃ  অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ খুঁজতে পারে ভারতীয় ব্যবসায়ীরা

এদিকে, বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে: রিজভী

আপডেটের সময়: ০৫:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

ভারতের সঙ্গে বাংলাদেশ পারস্পরিক স্বার্থ ও সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

রিজভী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই কোনো দেশের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে বাংলাদেশের আপত্তি নেই, তবে সেই সম্পর্ক হতে হবে সমতা, পারস্পরিক সম্মান ও দুই দেশের স্বার্থের ভিত্তিতে।

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জের হাসপাতালে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি

তিনি বলেন, ভারতের পক্ষ থেকে যদি স্বার্থহীন ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রস্তাব আসে, বাংলাদেশ তা স্বাগত জানাবে। কিন্তু কোনো উদ্যোগে বাংলাদেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলে সে ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রশ্ন নেই।

রিজভী আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে থাকবে।

আরও পড়ুনঃ  উত্তরায় তীব্র গ্যাস সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সিএনজি চালকেরা