যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের পার্থক্য থাকলেও কোনো বিভেদ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ৩১ দফা ও জুলাই সনদের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নেওয়া হবে।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমরা একসঙ্গে আছি, একসঙ্গে ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতেও একসঙ্গে থাকবো। আমাদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, কিন্তু ভুল বোঝাবুঝির কোনো কারণ নেই। ৩১ দফার মাধ্যমে আমরা একটি জায়গায় একত্রিত হয়েছি। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য এক।”
তিনি আরও বলেন, ৩১ দফার কোনো বিষয় কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে ভিন্ন মত থাকতে পারে। তবে সেই মতপার্থক্যকে বিভেদ হিসেবে দেখার কোনো সুযোগ নেই।
প্রধানমন্ত্রী বলেন, “৩১ দফার কোনো একটি দফা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে আপনার একটি মত থাকতে পারে, আমার একটি মত থাকতে পারে। এখানেই কিছুটা ভিন্নতা থাকতে পারে। কিন্তু আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। ৩১ দফা ও জুলাই সনদের আলোকে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।”
প্রতিবেদকের নাম 




















