ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের ডক্টর ফুড’ গ্রেপ্তার, খাবারের আড়ালে মাদক পাচারের অভিযোগ রাতেই ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে: তথ্যমন্ত্রী চিনিতে লোকসান, অ্যালকোহলে বাজিমাত—কেরুর মুনাফা ছাড়াল ১৬৫ কোটি টাকা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা প্রধান সড়কে ডেকোরেটিভ পোল বসাবে ডিএনসিসি: প্রশাসক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন

ফরিদপুর সদর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।
রোববার (২৩ আগস্ট) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামের সুমন মোল্যা (১৯) ও ওসমান বেপারী (২৯)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে তার পরিচয় ও সম্পর্ক তৈরি হয়। ২০২৪ সালের ১৭ অক্টোবর ওই যুবকের সঙ্গে দেখা করতে সে গোয়ালন্দ ঘাট এলাকায় যায়।
সেখানে ওই যুবককে না পেয়ে মেয়েটি তার চাচাতো ভাইকে ফোন করে। পরে চাচাতো ভাই তাকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় অভিযুক্তরা কৌশলে তাদের ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যান এবং সেখানে রাতে থাকার ব্যবস্থা করেন।
পরদিন ১৮ অক্টোবর সকালে মেয়েটিকে জিম্মি করে মোবাইল ফোনে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগ ওঠে। পরে সুমন মোল্যা ও ওসমান বেপারী তাকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
ঘটনার পর বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে ভুক্তভোগীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে ফিরে স্বজনদের কাছে ঘটনা জানালে তার মা বাদী হয়ে ২১ অক্টোবর ২০২৪ ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।
পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচারিক কার্যক্রমে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।
মামলায় অপর এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন। তিনি বলেন, আইনের শাসনের প্রতি মানুষের আস্থা বাড়াতে এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন

আপডেটের সময়: ০৪:৩২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

ফরিদপুর সদর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।
রোববার (২৩ আগস্ট) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামের সুমন মোল্যা (১৯) ও ওসমান বেপারী (২৯)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে তার পরিচয় ও সম্পর্ক তৈরি হয়। ২০২৪ সালের ১৭ অক্টোবর ওই যুবকের সঙ্গে দেখা করতে সে গোয়ালন্দ ঘাট এলাকায় যায়।
সেখানে ওই যুবককে না পেয়ে মেয়েটি তার চাচাতো ভাইকে ফোন করে। পরে চাচাতো ভাই তাকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় অভিযুক্তরা কৌশলে তাদের ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যান এবং সেখানে রাতে থাকার ব্যবস্থা করেন।
পরদিন ১৮ অক্টোবর সকালে মেয়েটিকে জিম্মি করে মোবাইল ফোনে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগ ওঠে। পরে সুমন মোল্যা ও ওসমান বেপারী তাকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
ঘটনার পর বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে ভুক্তভোগীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে ফিরে স্বজনদের কাছে ঘটনা জানালে তার মা বাদী হয়ে ২১ অক্টোবর ২০২৪ ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।
পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচারিক কার্যক্রমে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।
মামলায় অপর এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন। তিনি বলেন, আইনের শাসনের প্রতি মানুষের আস্থা বাড়াতে এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  শেষ মুহূর্তের সমঝোতায় কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত ট্রাম্পের