
ফুটবলে আবারও জাদু দেখালেন লিওনেল মেসি। তার এক গোল ও এক অ্যাসিস্টে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) পোর্টল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
রোববার (১৭ মে) নিজেদের নতুন হোম স্টেডিয়ামে ম্যাচের ৩১তম মিনিটে তেলাস্কোর অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। পরে ৪২তম মিনিটে দারুণ ড্রিবলিংয়ে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত পাস দেন, যা থেকে দ্বিতীয় গোলটি করেন জার্মান ব্রেটারামে।
মেসির নৈপুণ্যে নিজেদের স্টেডিয়ামে এমএলএসে এটি ইন্টার মায়ামির প্রথম জয়, যা দলটির জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবে ধরা হচ্ছে।
এর আগে ঘরের মাঠে চার ম্যাচের মধ্যে তিনটি ড্র এবং একটিতে হার ছিল মায়ামির। তবে এই জয়ে তারা ঘুরে দাঁড়াল।
এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে যৌথভাবে শীর্ষে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট, সমান পয়েন্ট রয়েছে ন্যাশভিলেরও, যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে।
প্রতিবেদকের নাম 






















