ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির সরকারের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করলেও বর্তমানে কেউ গুম হচ্ছেন না: রিজভী যুক্তরাষ্ট্রে ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যা আউটসোর্সিং জনবল নিয়োগ ও নবায়নে অর্থ মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত প্রক্সি দিয়ে লিখিত-মৌখিক পরীক্ষা, যোগদান করতে এসে ধরা একাদশ শ্রেণিতে যেসব কলেজে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ ২ মাস পর দেশে ফিরলেন শাকিব খান মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাত ১১টা পর্যন্ত হলে ঢুকতে পারবেন ঢাবির ছাত্রীরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর প্রবেশের সময় আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাত ১১টা পর্যন্ত ছাত্রীরা হলে প্রবেশ করতে পারবেন। এতদিন রাত ১০টার পর ছাত্রী হলগুলোর গেট বন্ধ হয়ে যেত।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৭ আগস্ট ছাত্রী হলগুলোর প্রবেশের সময় রাত ১০টা থেকে বাড়িয়ে ১১টা করার সুপারিশ করেছিল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। পরে সিন্ডিকেটের সভায় সেই সুপারিশ অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

তবে প্রশাসনের নতুন সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট নন ছাত্রীদের অধিকার নিয়ে আন্দোলনরত ‘বৈষম্যহীন নারী হল চাই’, ‘নারী হল সংস্কার আন্দোলন’ ও ‘অবরোধবাসিনী’ প্ল্যাটফর্মের আন্দোলনকারীরা। সিন্ডিকেটের সভা চলাকালেও তারা নিজেদের দাবির পক্ষে কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, শুধু এক ঘণ্টা সময় বাড়িয়ে ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’-সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান হবে না। তাদের দাবি, রাত ১১টার পরও অনুমতি বা ‘লেট গেট’-এর মতো আমলাতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকলে জরুরি চিকিৎসা, রাতে যাতায়াত, টিউশনি, চাকরি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছাত্রীদের ভোগান্তি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের নতুন কৌশল, পাশে থাকবে কি চীন?

গত ৩০ আগস্ট তিনটি প্ল্যাটফর্ম যৌথভাবে তিন দফা দাবি জানিয়েছিল। দাবিগুলোর মধ্যে রয়েছে—ছাত্রীদের সার্বক্ষণিক যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করা, নির্ধারিত সময়ের পর হলে প্রবেশের ক্ষেত্রে আমলাতান্ত্রিক হয়রানি বন্ধ করা এবং বৈধ পরিচয়পত্রের ভিত্তিতে যেকোনো ছাত্রীকে হলে প্রবেশের সুযোগ দেওয়া।

এ ছাড়া নারী স্বজনদের পরিচয়পত্র যাচাই করে হলে প্রবেশের অনুমতি দেওয়ার দাবিও জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, বর্তমান বাস্তবতায় ছাত্রীদের দাবির সঙ্গে প্রশাসন নীতিগতভাবে একমত। তবে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ও বাস্তবতার কারণে কিছু সীমাবদ্ধতা রয়েছে।

আরও পড়ুনঃ  ডিএমপিতে রদবদল, তেজগাঁও থানায় নতুন ওসি মুনিরুজ্জামান

তিনি জানান, জরুরি চিকিৎসা এবং অভিভাবকদের হলে প্রবেশের মতো বিষয়ে জটিলতা এড়াতে ইতোমধ্যে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। এসব সমস্যা সমাধানে একটি কমিটি কাজ করছে। পাশাপাশি আইসিটি সেলের নির্দেশনায় ছাত্রীদের প্রবেশ ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে পাঞ্চ কার্ড ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্তের ফলে ছাত্রীদের হলে ফেরার সময় এক ঘণ্টা বাড়লেও, সার্বক্ষণিক যাতায়াত ও লেট গেট ব্যবস্থার মতো বিষয়গুলো নিয়ে আন্দোলনকারীদের দাবির বিষয়ে প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

রাত ১১টা পর্যন্ত হলে ঢুকতে পারবেন ঢাবির ছাত্রীরা

আপডেটের সময়: ১০:১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর প্রবেশের সময় আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাত ১১টা পর্যন্ত ছাত্রীরা হলে প্রবেশ করতে পারবেন। এতদিন রাত ১০টার পর ছাত্রী হলগুলোর গেট বন্ধ হয়ে যেত।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৭ আগস্ট ছাত্রী হলগুলোর প্রবেশের সময় রাত ১০টা থেকে বাড়িয়ে ১১টা করার সুপারিশ করেছিল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। পরে সিন্ডিকেটের সভায় সেই সুপারিশ অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুনঃ  গুমের ঘটনায় ক্ষতিপূরণ, শক্তিশালী আইন করছে সরকার

তবে প্রশাসনের নতুন সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট নন ছাত্রীদের অধিকার নিয়ে আন্দোলনরত ‘বৈষম্যহীন নারী হল চাই’, ‘নারী হল সংস্কার আন্দোলন’ ও ‘অবরোধবাসিনী’ প্ল্যাটফর্মের আন্দোলনকারীরা। সিন্ডিকেটের সভা চলাকালেও তারা নিজেদের দাবির পক্ষে কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, শুধু এক ঘণ্টা সময় বাড়িয়ে ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’-সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান হবে না। তাদের দাবি, রাত ১১টার পরও অনুমতি বা ‘লেট গেট’-এর মতো আমলাতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকলে জরুরি চিকিৎসা, রাতে যাতায়াত, টিউশনি, চাকরি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছাত্রীদের ভোগান্তি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

গত ৩০ আগস্ট তিনটি প্ল্যাটফর্ম যৌথভাবে তিন দফা দাবি জানিয়েছিল। দাবিগুলোর মধ্যে রয়েছে—ছাত্রীদের সার্বক্ষণিক যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করা, নির্ধারিত সময়ের পর হলে প্রবেশের ক্ষেত্রে আমলাতান্ত্রিক হয়রানি বন্ধ করা এবং বৈধ পরিচয়পত্রের ভিত্তিতে যেকোনো ছাত্রীকে হলে প্রবেশের সুযোগ দেওয়া।

এ ছাড়া নারী স্বজনদের পরিচয়পত্র যাচাই করে হলে প্রবেশের অনুমতি দেওয়ার দাবিও জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, বর্তমান বাস্তবতায় ছাত্রীদের দাবির সঙ্গে প্রশাসন নীতিগতভাবে একমত। তবে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ও বাস্তবতার কারণে কিছু সীমাবদ্ধতা রয়েছে।

আরও পড়ুনঃ  আজানের পর যে দোয়া গুনাহ মোচনের কারণ