ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি রাজের নতুন ধারাবাহিকে অভিষেক রাইসার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে চুরির অভিযোগ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ বিদেশে চিকিৎসায় ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক কেপটাউন বল টেম্পারিং: নতুন তদন্তে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া তৃতীয় টার্মিনালের পরিচালনা চুক্তি নিয়ে আজ বেবিচকের বোর্ডসভা কপ-৩১ সম্মেলনে খলিলুর রহমানের তিন অগ্রাধিকার দুই মাসের ব্যবধানে ফের বৈঠকে বসছেন তারেক রহমান ও এরদোয়ান নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কুয়েটে শিক্ষামন্ত্রী: ‘প্রতি শিক্ষার্থীর পেছনে সরকারের বিনিয়োগ ১০ লাখ ৭৫ হাজার টাকা’

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৭ সময় দেখুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিটি শিক্ষার্থীর পেছনে সরকার বছরে ১০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিপুল এই সরকারি বিনিয়োগের বিপরীতে শিক্ষার্থীদের কাছ থেকে কাঙ্ক্ষিত ফল বা ‘রিটার্ন’ কতটা আসছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার দুপুরে কুয়েটের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘শিক্ষায় এত বড় বিনিয়োগের রিটার্নও নিশ্চিত করতে হবে’

শিক্ষামন্ত্রী বলেন, কুয়েটের উপাচার্যের কাছে শিক্ষার্থীপ্রতি ব্যয়ের হিসাব জানতে চাইলে তাকে জানানো হয়, একজন শিক্ষার্থীর পেছনে সরকারের ব্যয় ১০ লাখ ৭৫ হাজার টাকা।

তিনি বলেন, ‘একবার ভেবে দেখেন, সরকার শিক্ষাখাতে কত বড় বিনিয়োগ করছে। ১০ লাখ ৭৫ হাজার টাকা একটি ছেলের পেছনে খরচ করছে। এই হিউজ ইনভেস্টমেন্টের রিটার্নটা কী? সেটা আমাদের বুঝতে হবে।’

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে ৩১ সার ডিলারের ২৮ জন বিএনপি-সংশ্লিষ্ট, স্বজনদের নিয়োগ নিয়ে বিতর্ক

শুধু অবকাঠামো উন্নয়ন বা দৃষ্টিনন্দন ক্যাম্পাস নির্মাণ করলেই হবে না উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার মান, গবেষণা ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।

বিশ্ব র‌্যাংকিংয়ে এগোতে গবেষণায় জোর

বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে নিতে গবেষণা ও অ্যালামনাই কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশ মেধার অভাবে পিছিয়ে নেই; বরং যথাযথ প্রচেষ্টা ও সঠিক ব্যবস্থাপনার ঘাটতির কারণে পিছিয়ে পড়ছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ইউরোপ-আমেরিকার মানুষের মতো একই উপাদান দিয়ে সৃষ্টিকর্তা বাংলাদেশিদেরও সৃষ্টি করেছেন। তাই নিজেদের সক্ষমতাকে কাজে লাগিয়ে বেশি পড়াশোনা, গবেষণা ও জ্ঞান অর্জনের মাধ্যমে বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে।

আরও পড়ুনঃ  ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় সক্রিয় একটি গ্রুপ: ডিএমপি

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উপহার দেওয়ার পরিকল্পনা

জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে পড়াশোনায় আরও উৎসাহিত করতে প্রধানমন্ত্রী উপহার দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

এ ছাড়া মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করতে উপহার হিসেবে ‘পিংক সাইকেল’ দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা চলছে বলে জানান তিনি।

কুয়েটের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন মন্ত্রী

অনুষ্ঠানে কুয়েটের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে ২০০৩ সালে দেশের চারটি বিআইটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়।

শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নিজের, মা-বাবা, দেশ ও জাতির জন্য অবদান রাখতে হলে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। পাশাপাশি গবেষণায় মনোনিবেশ করে নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

আরও পড়ুনঃ  “বাবুনগর মহাসম্মেলন: হেফাজত আমিরের দোয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বীনি সংযোগ”

এআইয়ের যুগে প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, সরকার সময়োপযোগী, আধুনিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।

তিনি বলেন, এআইয়ের যুগে শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে তুলতে হবে। পরিবর্তিত বিশ্বের সঙ্গে সমন্বয় করে জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে দেশ ও জাতির সেবায় এগিয়ে যেতে হবে।

কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শাজাহান আলী এবং ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক ড. মো. হাসান আলী বক্তব্য দেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শিক্ষামন্ত্রী প্রীতি সমাবেশ, আনন্দ র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

কুয়েটে শিক্ষামন্ত্রী: ‘প্রতি শিক্ষার্থীর পেছনে সরকারের বিনিয়োগ ১০ লাখ ৭৫ হাজার টাকা’

আপডেটের সময়: ০৮:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিটি শিক্ষার্থীর পেছনে সরকার বছরে ১০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিপুল এই সরকারি বিনিয়োগের বিপরীতে শিক্ষার্থীদের কাছ থেকে কাঙ্ক্ষিত ফল বা ‘রিটার্ন’ কতটা আসছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার দুপুরে কুয়েটের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘শিক্ষায় এত বড় বিনিয়োগের রিটার্নও নিশ্চিত করতে হবে’

শিক্ষামন্ত্রী বলেন, কুয়েটের উপাচার্যের কাছে শিক্ষার্থীপ্রতি ব্যয়ের হিসাব জানতে চাইলে তাকে জানানো হয়, একজন শিক্ষার্থীর পেছনে সরকারের ব্যয় ১০ লাখ ৭৫ হাজার টাকা।

তিনি বলেন, ‘একবার ভেবে দেখেন, সরকার শিক্ষাখাতে কত বড় বিনিয়োগ করছে। ১০ লাখ ৭৫ হাজার টাকা একটি ছেলের পেছনে খরচ করছে। এই হিউজ ইনভেস্টমেন্টের রিটার্নটা কী? সেটা আমাদের বুঝতে হবে।’

আরও পড়ুনঃ  কারাগারে কুরআন-বাইবেল পড়ছেন নিকোলাস মাদুরো