ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

একাদশ শ্রেণিতে যেসব কলেজে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা

  • Arif
  • আপডেটের সময়: ০২:৪৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ সময় দেখুন

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে আজ বুধবার থেকে। শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানকে পছন্দক্রমে রাখতে পারবে।

কিন্তু আবেদনে কলেজ নির্বাচন করার ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ভর্তির নীতিমালা অনুযায়ী, বেশ কিছু কলেজে শিক্ষার্থী ভর্তি করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত নীতিমালা থেকে এই কড়া বিধি-নিষেধের বিষয়ে বিস্তারিত জানা গেছে।

শিক্ষার্থীদের অনলাইন আবেদনের সময় যেন কোনো প্রতারণার শিকার হতে না হয়, সে জন্য নীতিমালায় সুনির্দিষ্ট কিছু কারণ উল্লেখ করে ভর্তি নিষিদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ মুক্ত করল তুরস্ক-সোমালিয়া বাহিনী

যেসব কলেজের কোনো অনুমোদন বা অফিসিয়াল স্বীকৃতি নেই, সেসব প্রতিষ্ঠানে ভর্তি সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো প্রতিষ্ঠান কেবল স্থাপনের অনুমতি পেয়ে থাকলেও, যদি পাঠদানের প্রাথমিক অনুমতি না থাকে, তবে তারাও শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না।

পাঠদানের অনুমতিপ্রাপ্ত কোনো কলেজ তাদের অনুমোদিত মূল ক্যাম্পাসের বাইরে অন্য কোনো ভুয়া বা অবৈধ শাখায় শিক্ষার্থী ভর্তি নিতে পারবে না। এ ছাড়া শিক্ষাবোর্ড বা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন নেই—এমন কোনো বিষয়, বিভাগ বা গ্রুপে শিক্ষার্থী ভর্তি নেওয়া যাবে না।

নীতিমালা লঙ্ঘনে শাস্তি ও এমপিও বাতিলের হুঁশিয়ারি

আরও পড়ুনঃ  ভ্রমণ শেষ হলো না, সড়কেই ঝরল তিন বন্ধুর প্রাণ

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালার কোনো বিধান লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট কলেজের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বেসরকারি কলেজের ক্ষেত্রে নীতিমালার শর্ত ভাঙলে পাঠদানের অনুমতি ও স্থায়ী স্বীকৃতি বাতিল করার পাশাপাশি ওই কলেজের এমপিও সুবিধাও বাতিল করা হবে।

সরকারি কলেজের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান বা কর্মকর্তা-কর্মচারী অনিয়মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সরকারি চাকরি বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অতএব, আবেদন করার আগে অফিশিয়াল ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd) তালিকাভুক্ত অনুমোদিত কলেজগুলো কোড নম্বর অনুযায়ী নিশ্চিত হয়ে পছন্দক্রম সাজানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি ও বেসরকারি কলেজে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে।

আরও পড়ুনঃ  জামায়াতের লংমার্চ ঘিরে আওয়ামী লীগকে নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক অভিযোগ

একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে পছন্দ দিতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
শিক্ষার্থীর মেধা, প্রযোজ্য ক্ষেত্রে কোটা এবং পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করা প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য তার অবস্থান নির্ধারণ করা হবে।

প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি নিশ্চায়ন ও পরবর্তী কার্যক্রম চলবে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর। কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর। ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যা

একাদশ শ্রেণিতে যেসব কলেজে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা

আপডেটের সময়: ০২:৪৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে আজ বুধবার থেকে। শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানকে পছন্দক্রমে রাখতে পারবে।

কিন্তু আবেদনে কলেজ নির্বাচন করার ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ভর্তির নীতিমালা অনুযায়ী, বেশ কিছু কলেজে শিক্ষার্থী ভর্তি করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত নীতিমালা থেকে এই কড়া বিধি-নিষেধের বিষয়ে বিস্তারিত জানা গেছে।

শিক্ষার্থীদের অনলাইন আবেদনের সময় যেন কোনো প্রতারণার শিকার হতে না হয়, সে জন্য নীতিমালায় সুনির্দিষ্ট কিছু কারণ উল্লেখ করে ভর্তি নিষিদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ মুক্ত করল তুরস্ক-সোমালিয়া বাহিনী

যেসব কলেজের কোনো অনুমোদন বা অফিসিয়াল স্বীকৃতি নেই, সেসব প্রতিষ্ঠানে ভর্তি সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো প্রতিষ্ঠান কেবল স্থাপনের অনুমতি পেয়ে থাকলেও, যদি পাঠদানের প্রাথমিক অনুমতি না থাকে, তবে তারাও শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না।

পাঠদানের অনুমতিপ্রাপ্ত কোনো কলেজ তাদের অনুমোদিত মূল ক্যাম্পাসের বাইরে অন্য কোনো ভুয়া বা অবৈধ শাখায় শিক্ষার্থী ভর্তি নিতে পারবে না। এ ছাড়া শিক্ষাবোর্ড বা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন নেই—এমন কোনো বিষয়, বিভাগ বা গ্রুপে শিক্ষার্থী ভর্তি নেওয়া যাবে না।

নীতিমালা লঙ্ঘনে শাস্তি ও এমপিও বাতিলের হুঁশিয়ারি

আরও পড়ুনঃ  জামায়াতের লংমার্চ ঘিরে আওয়ামী লীগকে নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক অভিযোগ

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালার কোনো বিধান লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট কলেজের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বেসরকারি কলেজের ক্ষেত্রে নীতিমালার শর্ত ভাঙলে পাঠদানের অনুমতি ও স্থায়ী স্বীকৃতি বাতিল করার পাশাপাশি ওই কলেজের এমপিও সুবিধাও বাতিল করা হবে।

সরকারি কলেজের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান বা কর্মকর্তা-কর্মচারী অনিয়মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সরকারি চাকরি বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অতএব, আবেদন করার আগে অফিশিয়াল ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd) তালিকাভুক্ত অনুমোদিত কলেজগুলো কোড নম্বর অনুযায়ী নিশ্চিত হয়ে পছন্দক্রম সাজানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি ও বেসরকারি কলেজে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে।

আরও পড়ুনঃ  প্রক্সি দিয়ে লিখিত-মৌখিক পরীক্ষা, যোগদান করতে এসে ধরা