ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি অতীত ভুলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা রিমন মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক জিয়াউর রহমান হত্যা মামলা: ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ ১২ দিনে দেশে এলো ১৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স শি জিনপিংয়ের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা লিফট ছেড়ে সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায়, কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে পরোয়ানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

লক্ষ্মীপুরের রায়পুর বাজারের প্রধান সড়কের শাহী হোটেল দখলচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা ফয়সাল হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। সন্ধ্যায় আদালতের জারিকারক মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পরোয়ানাভুক্ত ফয়সাল ওরফে শাহরিয়ার ফয়সাল রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আফিল উদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ  সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

অন্যরা হলেন—রায়পুর উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু, রাসেল এবং জেলা কৃষকদলের সদস্য জামাল হোসেন। তারা বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

হোটেল দখলের চেষ্টার অভিযোগ

আদালত সূত্রে জানা যায়, গত ৩ জুলাই অভিযুক্তরা রায়পুর বাজারের শাহী হোটেল দখলের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী দোকানের মালিক হাবিব উল্যাকে একাধিকবার ভয়ভীতি দেখানোর অভিযোগও ওঠে।

আরও পড়ুনঃ  জুবা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

এ ঘটনায় ৮ জুলাই হাবিব উল্যা বাদী হয়ে রায়পুর আদালতে ভূমি নিরোধ আইনে মামলা করেন। মামলায় বিএনপি নেতা ফয়সালসহ ছয়জনকে আসামি করা হয়।

বাদী হাবিব রায়পুরের দক্ষিণ কেরোয়া এলাকার মৃত হারিছ মিয়ার ছেলে।

পুলিশি প্রতিবেদন ও সাক্ষ্যগ্রহণের পর আদেশ

মামলার তদন্তে পুলিশ প্রতিবেদন দেওয়ার পর সোমবার আদালতে বাদী ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা হয়। পরে মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

আরও পড়ুনঃ  আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

আদালতের জারিকারক মো. মাসুদ বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

‘মিথ্যা তথ্য দিয়ে মামলা করা হয়েছে’

অভিযোগ অস্বীকার করে রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন বলেন, মিথ্যা তথ্য দিয়ে মামলাটি করা হয়েছে। সেখানে দোকান দখলের কোনো ঘটনা নেই।

এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন বলেও জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে পরোয়ানা

আপডেটের সময়: ০৯:০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর বাজারের প্রধান সড়কের শাহী হোটেল দখলচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা ফয়সাল হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। সন্ধ্যায় আদালতের জারিকারক মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পরোয়ানাভুক্ত ফয়সাল ওরফে শাহরিয়ার ফয়সাল রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আফিল উদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ  জুবা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

অন্যরা হলেন—রায়পুর উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু, রাসেল এবং জেলা কৃষকদলের সদস্য জামাল হোসেন। তারা বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

হোটেল দখলের চেষ্টার অভিযোগ

আদালত সূত্রে জানা যায়, গত ৩ জুলাই অভিযুক্তরা রায়পুর বাজারের শাহী হোটেল দখলের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী দোকানের মালিক হাবিব উল্যাকে একাধিকবার ভয়ভীতি দেখানোর অভিযোগও ওঠে।

আরও পড়ুনঃ  আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

এ ঘটনায় ৮ জুলাই হাবিব উল্যা বাদী হয়ে রায়পুর আদালতে ভূমি নিরোধ আইনে মামলা করেন। মামলায় বিএনপি নেতা ফয়সালসহ ছয়জনকে আসামি করা হয়।

বাদী হাবিব রায়পুরের দক্ষিণ কেরোয়া এলাকার মৃত হারিছ মিয়ার ছেলে।

পুলিশি প্রতিবেদন ও সাক্ষ্যগ্রহণের পর আদেশ

মামলার তদন্তে পুলিশ প্রতিবেদন দেওয়ার পর সোমবার আদালতে বাদী ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা হয়। পরে মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

আরও পড়ুনঃ  সিঙ্গাপুরে সাইফুজ্জামানের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ