ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের খতিব গ্রেফতার বাহরাইন অভিমুখী ইরানের দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর, ধাক্কা দিয়ে পালাল অজ্ঞাত গাড়ি ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা ওল্ড ট্রাফোর্ডে নতুন অধ্যায়, ম্যানইউর দায়িত্বে আর্জেন্টাইন কোচ পচেত্তিনো ভিসা সংলাপে নতুন অপেক্ষা, বাংলাদেশ-ভারত বৈঠকের সময় নির্ধারণ হবে পারস্পরিক সুবিধায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এজলাসে প্রধান বিচারপতি ও ব্যারিস্টার খোকনের মধ্যে যা ঘটেছিল, জানালেন অ্যাটর্নি জেনারেল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৮ সময় দেখুন

তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতি এজলাস ত্যাগ করেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সময় এজলাসে কী ঘটেছিল, তার বিস্তারিত তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

‘আইনজীবীদের স্বার্থে এমন কোনো কথা হয়নি’

অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন আইনজীবীদের কল্যাণ ও স্বার্থের কথা প্রধান বিচারপতির কাছে বলেছেন বলে দাবি করেছেন। তবে আজকের মামলার কার্যধারায় এ ধরনের কোনো কথা হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, এক মামলায় আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার বিষয়টি নিয়ে খোকনের উপস্থাপনের একপর্যায়ে দুপুর ১২টার পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এজলাস ত্যাগ করে।

আরও পড়ুনঃ  ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির

এর আগে এ বিষয়ে হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার খোকন।

মামলায় পাঁচ লাখ টাকা জরিমানার কারণ

অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতি বিচারিক শৃঙ্খলা ও সততাকে গুরুত্ব দেন। আদালতের সঙ্গে কোনো ধরনের প্রতারণা দেখলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন।

২০১৩ সালে একজন কাজি নিয়োগকে কেন্দ্র করে শুরু হওয়া একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ওই মামলার বাদী একই আদেশকে চ্যালেঞ্জ করে পাঁচটি রিট আবেদন করেছিলেন। কিন্তু আগের রিট খারিজের আদেশ পরবর্তী রিটে উল্লেখ করা হয়নি।

রুহুল কুদ্দুস কাজল বলেন, এ কারণে মঙ্গলবার আপিল বিভাগ নারী আইনজীবীকে পাঁচ লাখ টাকা এবং রিট আবেদনকারীকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ঢাকা শিশু হাসপাতালে জমা দেওয়ার কথা বলা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ওই নারী আইনজীবীর বক্তব্য অনুযায়ী মামলায় সিনিয়র আইনজীবী ছিলেন এ এম মাহবুব উদ্দিন খোকন। তবে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে যখন আদেশ দেওয়া হয়, তখন খোকন উপস্থিত ছিলেন না। ওই নারী আইনজীবী তাঁর পাশে বসে আদালতের আদেশ শুনেছেন বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

দুপুরে শুরু হয় বিতর্ক

অ্যাটর্নি জেনারেলের ভাষ্য অনুযায়ী, সকাল সোয়া ৯টার দিকে ওই মামলায় আদেশ দেওয়া হলেও এজলাস ত্যাগের ঘটনা ঘটে দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে।

তিনি বলেন, অন্য একটি মামলার শুনানির সময় ব্যারিস্টার খোকন ওই জরিমানার প্রসঙ্গ তুলে বলেন, ‘একজন আইনজীবীকে আপনারা ফাইন করেছেন।’

এর জবাবে প্রধান বিচারপতি বলেন, আদালত সবকিছু পর্যালোচনা করেই আদেশ দিয়েছে এবং সেই আদেশ পরিবর্তন করা হবে না। আদালতের বক্তব্য অনুযায়ী, সেখানে ‘সিরিয়াস ফ্রড’ করা হয়েছে এবং আদালতের পাশাপাশি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আগের আদেশের সঙ্গেও প্রতারণা করা হয়েছে বলে প্রধান বিচারপতি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ   ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস

অ্যাটর্নি জেনারেলের দাবি, এ সময় প্রধান বিচারপতি খোকনকে বিষয়টি আর না বলার জন্য বলেন।

‘আপনি প্রধান বিচারপতি হওয়ার পরে আইনজীবীদের ইনকাম কমে গেছে’

রুহুল কুদ্দুস কাজল বলেন, এরপর অপ্রত্যাশিতভাবে ব্যারিস্টার খোকন বলেন, ‘আপনি প্রধান বিচারপতি হওয়ার পরে আইনজীবীদের ইনকাম কমে গেছে।’

অ্যাটর্নি জেনারেলের ভাষ্য অনুযায়ী, প্রথমে বিষয়টি প্রধান বিচারপতি হালকাভাবে নেন। পরে তিনি খোকনকে জিজ্ঞাসা করেন, তিনি কি সত্যিই এমনটা বোঝাতে চেয়েছেন।

খোকন একই ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করলে প্রধান বিচারপতি বলেন, তাঁর ওই বক্তব্য ‘অ্যাবসলিউটলি আদালত অবমাননার শামিল’।

‘আমি আজ আর আদালতের কার্যক্রমে অংশ নেব না’

অ্যাটর্নি জেনারেলের বর্ণনা অনুযায়ী, এরপর প্রধান বিচারপতি বলেন, এত বড় কথা বলার পর তিনি সেদিন আর আদালতের কার্যক্রমে অংশ নেবেন না।

এ কথা বলেই প্রধান বিচারপতি এজলাস থেকে উঠে যান বলে জানান অ্যাটর্নি জেনারেল। পরে তাঁর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতিও এজলাস ত্যাগ করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

এজলাসে প্রধান বিচারপতি ও ব্যারিস্টার খোকনের মধ্যে যা ঘটেছিল, জানালেন অ্যাটর্নি জেনারেল

আপডেটের সময়: ০৬:২৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতি এজলাস ত্যাগ করেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সময় এজলাসে কী ঘটেছিল, তার বিস্তারিত তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

‘আইনজীবীদের স্বার্থে এমন কোনো কথা হয়নি’

অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন আইনজীবীদের কল্যাণ ও স্বার্থের কথা প্রধান বিচারপতির কাছে বলেছেন বলে দাবি করেছেন। তবে আজকের মামলার কার্যধারায় এ ধরনের কোনো কথা হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, এক মামলায় আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার বিষয়টি নিয়ে খোকনের উপস্থাপনের একপর্যায়ে দুপুর ১২টার পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এজলাস ত্যাগ করে।

আরও পড়ুনঃ  ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

এর আগে এ বিষয়ে হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার খোকন।

মামলায় পাঁচ লাখ টাকা জরিমানার কারণ

অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতি বিচারিক শৃঙ্খলা ও সততাকে গুরুত্ব দেন। আদালতের সঙ্গে কোনো ধরনের প্রতারণা দেখলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন।

২০১৩ সালে একজন কাজি নিয়োগকে কেন্দ্র করে শুরু হওয়া একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ওই মামলার বাদী একই আদেশকে চ্যালেঞ্জ করে পাঁচটি রিট আবেদন করেছিলেন। কিন্তু আগের রিট খারিজের আদেশ পরবর্তী রিটে উল্লেখ করা হয়নি।

রুহুল কুদ্দুস কাজল বলেন, এ কারণে মঙ্গলবার আপিল বিভাগ নারী আইনজীবীকে পাঁচ লাখ টাকা এবং রিট আবেদনকারীকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ঢাকা শিশু হাসপাতালে জমা দেওয়ার কথা বলা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ওই নারী আইনজীবীর বক্তব্য অনুযায়ী মামলায় সিনিয়র আইনজীবী ছিলেন এ এম মাহবুব উদ্দিন খোকন। তবে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে যখন আদেশ দেওয়া হয়, তখন খোকন উপস্থিত ছিলেন না। ওই নারী আইনজীবী তাঁর পাশে বসে আদালতের আদেশ শুনেছেন বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  মানুষের অধিকার নষ্ট করলে শুধু তওবায় কি মুক্তি মেলে?