ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফেসবুকে পরিচয়ের ১৭ দিনের মাথায় কক্সবাজার যাত্রা, তাজমিন হত্যার তদন্তে নতুন তথ্য অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল প্রকাশ মাদরাসায়; অনিয়মের অভিযোগ উড্ডয়নের পর উড়োজাহাজের চাকা বিচ্ছিন্ন, নিরাপদে ঢাকায় অবতরণ সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে মূল বেতন ও বোনাসে দিল্লিতে বিক্ষোভের আগে ধ্রুব রাঠী ও অভিজিৎ দীপকেকে আটক, নিন্দা আসিফ মাহমুদের তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে কম বিদ্যুৎ উৎপাদন লালমনিরহাটে সকালে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার অটোরিকশাচালক সুমনের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শনিবার রাজশাহী-বগুড়ায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দেখুন

জরুরি রক্ষণাবেক্ষণ ও নির্মাণকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) রাজশাহী ও বগুড়ার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে বগুড়ার কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা এবং রাজশাহীর কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এবং রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ  ‘সরলতাতেই থাকি, বাস্তবতাকেই ধারণ করি’, মহব্বতের আগে শাকিবের বার্তা

নেসকো বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট-সংলগ্ন এলাকায় সাসেক প্রকল্পের আওতায় ফুটওভার ব্রিজ নির্মাণকাজের জন্য ৩৩ কেভি রহমান নগর ও ৩৩ কেভি বনানী ফিডার বন্ধ রাখা হবে।

এ কারণে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই দুই ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মোট ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে নির্মাণকাজ সম্পন্ন করা হবে।

আরও পড়ুনঃ  সৌরবিদ্যুতে নতুন উদ্যোগ ওয়ালটনের, সোলার ইকো-সিস্টেম উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে নেসকো কর্তৃপক্ষ।

অন্যদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কাটার জন্য রাজশাহীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নেসকো রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি বাগধানী ফিডারের আওতাধীন দুয়ারি, কুমড়াপুকুর ও বাগসারা এলাকায় শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় মোট তিন ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

আরও পড়ুনঃ  ৪৯তম বিশেষ বিসিএসে আরও ৪০ জনের নিয়োগ, প্রজ্ঞাপন জারি

এ ছাড়া তেঘর থেকে বাগধানী এলাকা পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফেসবুকে পরিচয়ের ১৭ দিনের মাথায় কক্সবাজার যাত্রা, তাজমিন হত্যার তদন্তে নতুন তথ্য

শনিবার রাজশাহী-বগুড়ায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আপডেটের সময়: ০৮:৫২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জরুরি রক্ষণাবেক্ষণ ও নির্মাণকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) রাজশাহী ও বগুড়ার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে বগুড়ার কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা এবং রাজশাহীর কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এবং রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ  সৌরবিদ্যুতে নতুন উদ্যোগ ওয়ালটনের, সোলার ইকো-সিস্টেম উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

নেসকো বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট-সংলগ্ন এলাকায় সাসেক প্রকল্পের আওতায় ফুটওভার ব্রিজ নির্মাণকাজের জন্য ৩৩ কেভি রহমান নগর ও ৩৩ কেভি বনানী ফিডার বন্ধ রাখা হবে।

এ কারণে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই দুই ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মোট ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে নির্মাণকাজ সম্পন্ন করা হবে।

আরও পড়ুনঃ  ‘সরলতাতেই থাকি, বাস্তবতাকেই ধারণ করি’, মহব্বতের আগে শাকিবের বার্তা

সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে নেসকো কর্তৃপক্ষ।

অন্যদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কাটার জন্য রাজশাহীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নেসকো রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি বাগধানী ফিডারের আওতাধীন দুয়ারি, কুমড়াপুকুর ও বাগসারা এলাকায় শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় মোট তিন ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

আরও পড়ুনঃ  চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী