ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাতৃত্বকালীন ভাতা: মাসে ৮৫০ টাকা পাবেন যারা, আবেদন করবেন যেভাবে ৯ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত মিলল দুই শ্রমিক হরমুজ সংকটেও চীনের জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগেনি মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপে মুখ বাঁধা মরদেহ, হত্যার সন্দেহ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: নিহত ১,৩০৮, নিখোঁজ ৫,৬২৪ ধর্মীয় পরিচয় নয়, রাষ্ট্রের কাছে সবাই সমান নাগরিক: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদিতে তিন দিন পর কক্ষ থেকে মিলল বাংলাদেশি প্রবাসীর মরদেহ গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনতা আরও বাড়াতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিল্পায়নমুখী বিনিয়োগে জোর, কর্মসংস্থান বাড়াতে সরকারের পরিকল্পনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

আর্থিক খাতকে আরও চাঙ্গা করতে শিল্পায়নমুখী বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে সরকার। উৎপাদন বাড়ানোর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  আউটসোর্সিং জনবল নিয়োগ ও নবায়নে অর্থ মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত

জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখার কথা

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে জ্বালানি খাতে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। এর মধ্যেও শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি সর্বজনীন সামাজিক সুরক্ষা কার্যক্রম চালিয়ে যেতে চায় সরকার।

ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমার প্রত্যাশা

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা জানান, ৪১ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা সম্ভব হলে দেশে দারিদ্র্যের হার প্রায় ৫ শতাংশ কমে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন, মন্ত্রিসভায় উঠছে নবম পে-স্কেল

তিনি বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা জরুরি। তা না হলে বিপুল এই জনগোষ্ঠী দেশের জন্য সম্পদ না হয়ে বোঝায় পরিণত হতে পারে।

আরও পড়ুনঃ  মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট

শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

শ্রমবাজারে নারীদের আনুষ্ঠানিক অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন রাশেদ আল মাহমুদ তিতুমীর। তার মতে, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানো গেলে দারিদ্র্য কমিয়ে আনা সম্ভব হবে।

শিল্পায়ন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মাতৃত্বকালীন ভাতা: মাসে ৮৫০ টাকা পাবেন যারা, আবেদন করবেন যেভাবে

শিল্পায়নমুখী বিনিয়োগে জোর, কর্মসংস্থান বাড়াতে সরকারের পরিকল্পনা

আপডেটের সময়: ০৫:৩৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

আর্থিক খাতকে আরও চাঙ্গা করতে শিল্পায়নমুখী বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে সরকার। উৎপাদন বাড়ানোর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  এনবিআরে বড় রদবদল, একসঙ্গে বদলি ৩৬ অতিরিক্ত কর কমিশনার

জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখার কথা

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে জ্বালানি খাতে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। এর মধ্যেও শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি সর্বজনীন সামাজিক সুরক্ষা কার্যক্রম চালিয়ে যেতে চায় সরকার।

ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমার প্রত্যাশা

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা জানান, ৪১ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা সম্ভব হলে দেশে দারিদ্র্যের হার প্রায় ৫ শতাংশ কমে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন, মন্ত্রিসভায় উঠছে নবম পে-স্কেল

তিনি বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা জরুরি। তা না হলে বিপুল এই জনগোষ্ঠী দেশের জন্য সম্পদ না হয়ে বোঝায় পরিণত হতে পারে।

আরও পড়ুনঃ  হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু