রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশ থেকে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোথাও হত্যার পর মরদেহটি এক্সপ্রেসওয়ের ওপর ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বনানী থানা পুলিশের একটি দল এক্সপ্রেসওয়ের সংশ্লিষ্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।
অন্যত্র হত্যার পর মরদেহ ফেলার সন্দেহ
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুবিধাজনক কোনো স্থানে ওই ব্যক্তিকে হত্যা করা হয়। পরে সুযোগ বুঝে মরদেহটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশে ফেলে রেখে পালিয়ে যায় অপরাধীরা।
তিনি জানান, মরদেহের শরীরে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরিচয় শনাক্তে পুলিশের কাজ
নিহতের পরিচয় শনাক্ত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পুলিশ কাজ করছে। একই সঙ্গে এক্সপ্রেসওয়ের সংশ্লিষ্ট অংশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে।
/এএ
প্রতিবেদকের নাম 























