ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি অতীত ভুলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা রিমন মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক জিয়াউর রহমান হত্যা মামলা: ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ ১২ দিনে দেশে এলো ১৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স শি জিনপিংয়ের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা লিফট ছেড়ে সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায়, কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আংশিক জামিন, হত্যা মামলায় আবেদন খারিজ

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর একটি মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পেলেও অন্য একটি হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

একই আদেশে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলায় স্থায়ী জামিন মঞ্জুর করা হয়েছে। তবে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন আবেদন খারিজ করা হয়েছে।

আরও পড়ুনঃ  আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক পাঁচটি জামিন আবেদনের শুনানি শেষে এসব আদেশ দেন।

জানা গেছে, আসাদুজ্জামান নূর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে নীলফামারীতে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় বিএনপি নেতা গোলাম রাব্বানী হত্যার অভিযোগে জামিন পেলেও সিদ্দিক আলী হত্যা মামলায় তার জামিন আবেদন নাকচ করা হয়েছে।

আরও পড়ুনঃ  জুবা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

অন্যদিকে, নূরুল ইসলাম সুজন ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে ঢাকা ও পঞ্চগড়ে দায়ের করা তিনটি হত্যা মামলায় আদালত স্থায়ী জামিন দিয়েছেন। আইনজীবীদের মতে, রাষ্ট্রপক্ষ উচ্চতর আদালতে আপিল না করলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা থাকবে না।

এদিকে, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ২০০৭ সালে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে গিয়ে একটি দল ১০ কোটি টাকা চাঁদা দাবি ও অর্থ লুট করে।

আরও পড়ুনঃ  সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

পরবর্তীতে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

শুনানিতে সুজন ও মোজাম্মেল বাবুর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবীরা আদালতে যুক্তি উপস্থাপন করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আংশিক জামিন, হত্যা মামলায় আবেদন খারিজ

আপডেটের সময়: ১০:১৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬