ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘আমার নামে একটি রিকশাও নেই—প্রমাণ দিন’: গোলাম পরওয়ার ডিজেলের দাম কমার বড় ঘোষণা দ্রুত আসছে: ট্রাম্প ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের জন্য: মঈন খান রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের শেষ মুহূর্তের গোলে ডর্টমুন্ডের জয় কেড়ে নিল ব্রেমেন ময়মনসিংহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিএনপির পাল্টা লাঠিমিছিল ‘নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই’—ট্রলারদের জবাব দিলেন ক্যাটরিনা খুলনায় দেশের প্রথম বর্জ্য রিসাইক্লিং প্লান্ট ডিসেম্বরে চালু মানসিক স্বাস্থ্যে সহমর্মিতা ও সম্মানের আহ্বান জানালেন রাষ্ট্রপতি বান্ধবী ভালো না বলে ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বিক্ষোভ, বিরোধীদের কর্মসূচিতে মমতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১৪ সময় দেখুন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া (INDIA)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের কয়েকজন নেতা আটক হন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। বিরোধী জোট জানিয়েছে, সিইসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ আটক ২৬০

বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আয়োজিত বৈঠকের পর বিরোধী দলগুলো নতুন কর্মসূচি নিয়ে আলোচনা করে। এরপর সংসদ সদস্যদের নিয়ে দিল্লিতে বিক্ষোভে যাওয়ার পরিকল্পনা করা হয়। তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে বিভিন্ন দলের নেতাদের নিয়ে যাত্রা শুরু হলেও অশোক রোডের শাংরি-লা হোটেলের কাছে সেগুলো আটকে দেওয়া হয়।

পরে বিরোধী নেতারা সেখানেই অবস্থান নিয়ে সিইসির পদত্যাগের দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওইদিন বিক্ষোভ ঘিরে ৯১ জনকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  নাভি পিল্লাই পেলেন নোবেল শান্তি পুরস্কার, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি

বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে স্বচ্ছতার ঘাটতি রয়েছে। বিশেষ করে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (SIR) নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করছে। তাদের দাবি, এই প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার ঝুঁকি রয়েছে এবং নির্বাচন কমিশন তাদের উদ্বেগ যথাযথভাবে বিবেচনা করছে না।

আরও পড়ুনঃ  ২৯ বছর পর প্রকাশ্যে, পাকিস্তানের আকাশসীমায় ঢুকেছিল ভারতের মিগ-২৫

এই দাবির পাশাপাশি ইন্ডিয়া জোট সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে আসছে।

বুধবারের কর্মসূচিতে বাধা ও নেতাদের আটকের পর বৃহস্পতিবার আরও বড় পরিসরে আন্দোলনের ঘোষণা দেয় বিরোধী জোট। কংগ্রেস জানিয়েছে, সিইসিকে ঘিরে বিরোধীদের আন্দোলন শুধু দিল্লিতে সীমাবদ্ধ না রেখে দেশজুড়েও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘আমার নামে একটি রিকশাও নেই—প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বিক্ষোভ, বিরোধীদের কর্মসূচিতে মমতা

আপডেটের সময়: ১০:৪৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া (INDIA)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের কয়েকজন নেতা আটক হন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। বিরোধী জোট জানিয়েছে, সিইসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কারসন

বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আয়োজিত বৈঠকের পর বিরোধী দলগুলো নতুন কর্মসূচি নিয়ে আলোচনা করে। এরপর সংসদ সদস্যদের নিয়ে দিল্লিতে বিক্ষোভে যাওয়ার পরিকল্পনা করা হয়। তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে বিভিন্ন দলের নেতাদের নিয়ে যাত্রা শুরু হলেও অশোক রোডের শাংরি-লা হোটেলের কাছে সেগুলো আটকে দেওয়া হয়।

পরে বিরোধী নেতারা সেখানেই অবস্থান নিয়ে সিইসির পদত্যাগের দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওইদিন বিক্ষোভ ঘিরে ৯১ জনকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  দিল্লিতে ‘জ্ঞানেশ হটাও’ আন্দোলনে ২৫০’র বেশি ট্রেন বাতিল

বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে স্বচ্ছতার ঘাটতি রয়েছে। বিশেষ করে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (SIR) নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করছে। তাদের দাবি, এই প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার ঝুঁকি রয়েছে এবং নির্বাচন কমিশন তাদের উদ্বেগ যথাযথভাবে বিবেচনা করছে না।

আরও পড়ুনঃ  ইমরান খানের মুক্তি ছাড়া লংমার্চ থামবে না, জানাল পিটিআই