ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১১ শিক্ষক, তবু এসএসসিতে তিন পরীক্ষার্থীর কেউই পাস করেনি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৪৭ সময় দেখুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। ফলে বিদ্যালয়টিতে এবার শতভাগ অকৃতকার্যের ঘটনা ঘটেছে।

বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ মোট ১১ জন শিক্ষক এবং পাঁচজন কর্মচারী রয়েছেন। তারা সরকারি নিয়মে নিয়মিত বেতন-ভাতা পেলেও এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।

আরও পড়ুনঃ  আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় এবং ২০০৫ সালে এমপিওভুক্ত হয়। ২০২৫ সালে বিদ্যালয়টি নিম্নমাধ্যমিক থেকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হওয়ার অনুমতি পায়। ওই বছর বিদ্যালয়টির ছয় শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছিল। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে।

এবার বিদ্যালয়টির তিন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তারা সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, তিনজনের কেউই উত্তীর্ণ হতে পারেনি।

আরও পড়ুনঃ  পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৮ দোকান ও ৫ বসতঘর

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন জানান, এর আগে বিদ্যালয়ের ফলাফল কখনো এমন বিপর্যয় হয়নি। তিন শিক্ষার্থীই গণিতে অকৃতকার্য হয়েছে। গণিত শিক্ষক ফারুক খালেক দীর্ঘদিন ধরে অসুস্থ। বর্তমানে তিনি একটি মামলায় কারাগারে থাকায় গণিত বিষয়ে পাঠদান ব্যাহত হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান

এ বিষয়ে গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, বিদ্যালয়টির শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারণ জানতে প্রধান শিক্ষকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয়টি পরিদর্শন করে বিষয়টি তদন্ত করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এমপিওভুক্ত কোনো বিদ্যালয় থেকে এ ধরনের ফলাফল প্রত্যাশিত নয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১ শিক্ষক, তবু এসএসসিতে তিন পরীক্ষার্থীর কেউই পাস করেনি

আপডেটের সময়: ০৫:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। ফলে বিদ্যালয়টিতে এবার শতভাগ অকৃতকার্যের ঘটনা ঘটেছে।

বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ মোট ১১ জন শিক্ষক এবং পাঁচজন কর্মচারী রয়েছেন। তারা সরকারি নিয়মে নিয়মিত বেতন-ভাতা পেলেও এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।

আরও পড়ুনঃ  দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় এবং ২০০৫ সালে এমপিওভুক্ত হয়। ২০২৫ সালে বিদ্যালয়টি নিম্নমাধ্যমিক থেকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হওয়ার অনুমতি পায়। ওই বছর বিদ্যালয়টির ছয় শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছিল। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে।

এবার বিদ্যালয়টির তিন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তারা সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, তিনজনের কেউই উত্তীর্ণ হতে পারেনি।

আরও পড়ুনঃ  শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন রয়েছে: শামা ওবায়েদ

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন জানান, এর আগে বিদ্যালয়ের ফলাফল কখনো এমন বিপর্যয় হয়নি। তিন শিক্ষার্থীই গণিতে অকৃতকার্য হয়েছে। গণিত শিক্ষক ফারুক খালেক দীর্ঘদিন ধরে অসুস্থ। বর্তমানে তিনি একটি মামলায় কারাগারে থাকায় গণিত বিষয়ে পাঠদান ব্যাহত হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ