ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দাবি আফরোজা আব্বাসের দাবি আন্দোলনে রাজপথে থাকা নারীদের মূল্যায়ন ছয় মাসে সরকারি খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বন্ধে কাজ করবে মহিলা দল: রিজভী ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪; তরুণীর অবস্থা আশঙ্কাজনক রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবারে যা রাখবেন, এড়িয়ে চলবেন যা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৫০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সরকারের বিরুদ্ধে গণরায় উপেক্ষার অভিযোগ

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জনগণের দেওয়া রায় ও সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না।

তিনি বলেন, জাতির সঙ্গে দেওয়া ওয়াদা সরকার পালন করেনি এবং জনগণের গণরায়ও উপেক্ষা করা হয়েছে। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে সেটিকে প্রতারণার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন

সংসদে বিভিন্ন বিল পাসের সময় জামায়াতের পক্ষ থেকে দেওয়া মতামতের প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটি বিষয় ছাড়া তাদের মতামত সরকার আমলে নেয়নি।

‘জনগণের রায় থেকে সরে দাঁড়াব না’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, পাকিস্তানের শাসকগোষ্ঠী নির্বাচনের ফলাফল মেনে না নেওয়ায় মুক্তিযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। একইভাবে জনগণের ভোটের রায় সরকার উপেক্ষা করলে সেটিও তারা মেনে নেবেন না।

আরও পড়ুনঃ  বাঁধন-ফারিয়ার প্রথম জুটি, আসছে সামাজিক সচেতনতামূলক সিনেমা ‘লজ্জা’

তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে কোনো সরকার স্বেচ্ছাচারিতা করতে পারবে না। সরকার সংস্কার বাস্তবায়ন না করলেও জনগণের রায় থেকে তারা সরে দাঁড়াবেন না।

সরকারের কর্মকাণ্ড সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, সরকার ভালো কাজ করলে তারা সমর্থন করবেন। আর খারাপ কাজ করলে বিরোধিতা করার পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলবেন।

এসআরবি গঠন নিয়েও সমালোচনা

র‍্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের বিষয়েও সমালোচনা করেন জামায়াত আমির।

আরও পড়ুনঃ  চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, গ্রেপ্তার ১

তিনি বলেন, র‍্যাব জাতির সঙ্গে চরম অন্যায় করেছে, তাই তারা এর বিলুপ্তি চেয়েছিলেন। কিন্তু পুরোনো সদস্য ও আগের কার্যক্রম বহাল রেখে নতুন মোড়কে এসআরবি গঠন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সম্পদ বণ্টন আইন নিয়েও আপত্তি

সম্পদ বণ্টন আইন নিয়েও আপত্তি জানান ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, নতুন আইনটি কোরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, কোরআনের বিপরীতে সম্পদ বণ্টন আইন করা হয়েছে। এমন দুঃসাহস ইংরেজরাও করেনি বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আপডেটের সময়: ১১:৫০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সরকারের বিরুদ্ধে গণরায় উপেক্ষার অভিযোগ

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জনগণের দেওয়া রায় ও সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না।

তিনি বলেন, জাতির সঙ্গে দেওয়া ওয়াদা সরকার পালন করেনি এবং জনগণের গণরায়ও উপেক্ষা করা হয়েছে। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে সেটিকে প্রতারণার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  সৌদিতে প্রবাসীদের ভোগান্তির কথা শুনলেন হাসনাত, উঠল দালালচক্রের অভিযোগ

সংসদে বিভিন্ন বিল পাসের সময় জামায়াতের পক্ষ থেকে দেওয়া মতামতের প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটি বিষয় ছাড়া তাদের মতামত সরকার আমলে নেয়নি।

‘জনগণের রায় থেকে সরে দাঁড়াব না’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, পাকিস্তানের শাসকগোষ্ঠী নির্বাচনের ফলাফল মেনে না নেওয়ায় মুক্তিযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। একইভাবে জনগণের ভোটের রায় সরকার উপেক্ষা করলে সেটিও তারা মেনে নেবেন না।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে কোনো সরকার স্বেচ্ছাচারিতা করতে পারবে না। সরকার সংস্কার বাস্তবায়ন না করলেও জনগণের রায় থেকে তারা সরে দাঁড়াবেন না।

সরকারের কর্মকাণ্ড সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, সরকার ভালো কাজ করলে তারা সমর্থন করবেন। আর খারাপ কাজ করলে বিরোধিতা করার পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলবেন।

এসআরবি গঠন নিয়েও সমালোচনা

র‍্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের বিষয়েও সমালোচনা করেন জামায়াত আমির।

আরও পড়ুনঃ  আজ থেকে দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী