ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গ্যাস সংকট কাটলেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘অন্তর্বর্তী সরকারের চেয়েও দেশকে খারাপ দিকে নিচ্ছে বর্তমান সরকার’ সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের ডেঙ্গু ঠেকাতে তিন মাসের বিশেষ অভিযান, শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, একদিনে ৯ মৃত্যু ও ১,৫৭১ রোগী হাসপাতালে ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেলে স্ত্রীর ‘অনুমতি’ লাগবে নেহরার ‘মারবা ঠিক আছে, শুধু দুই বাচ্চারে ঘুম পাড়িয়ে আসি’—এই আকুতির দায় কার? পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে নতুন শর্ত এনবিআরের মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ইতিবাচক বাংলাদেশ-ভারত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সৌদিতে প্রবাসীদের ভোগান্তির কথা শুনলেন হাসনাত, উঠল দালালচক্রের অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ সময় কয়েকজন প্রবাসী বিদেশে এসে নানা ভোগান্তি, প্রতারণা, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও দালালচক্রের হয়রানির অভিযোগ তুলে ধরেন।

প্রবাসীদের ভাষ্য, বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার সময় অনেককে ভিসা ও চাকরির আশ্বাস দিয়ে বিপুল অর্থ নেওয়া হয়। কিন্তু দেশটিতে পৌঁছানোর পর প্রতিশ্রুত কাজ না পাওয়া, অনিয়মিত বেতন এবং চাকরি হারানোর মতো সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

৮০ হাজার থেকে লাখ টাকা খরচ

এক প্রবাসী জানান, বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে তাদের ৮০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত খরচ হয়। অনেক ক্ষেত্রে দালালদের মাধ্যমে ভিসা ও চাকরির আশ্বাস দিয়ে অর্থ নেওয়া হলেও সৌদিতে পৌঁছানোর পর প্রতিশ্রুত কাজ দেওয়া হয় না।

আরও পড়ুনঃ  সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

একজন প্রবাসী বলেন, বিদেশে আসার জন্য তিনি নিজের বাড়ি বিক্রি করে টাকা দিয়েছেন। কিন্তু সৌদিতে এসে প্রতিশ্রুত কাজ না পেয়ে এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তিন মাসের বেতন পাওয়ার পর তাকে কাজ থেকে ছাঁটাই করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

৬০ হাজার টাকা বেতনের আশ্বাস

আরেক প্রবাসী অভিযোগ করেন, বাংলাদেশে থাকতেই তাদের বলা হয়েছিল সৌদিতে বিমানবন্দর থেকে নামার পর নির্দিষ্ট কাজ দেওয়া হবে এবং মাসে প্রায় ৬০ হাজার টাকা বেতন পাওয়া যাবে। ছয় মাস পর বেতন আরও বাড়ানোর আশ্বাসও দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের

তবে সৌদি আরবে আসার পর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বলে জানান তিনি।

প্রবাসীদের অভিযোগ, অনেকেই দালালদের মাধ্যমে ভিসা কিনে সৌদি আরবে আসেন। কিন্তু সেখানে গিয়ে কেউ প্রতিশ্রুত কাজ পাচ্ছেন না, আবার কেউ নিয়মিত বেতনও পাচ্ছেন না। ফলে অনেককে থাকা-খাওয়ার সংকটেও পড়তে হচ্ছে।

‘নিজেদের দেশের মানুষের কাছেই প্রতারণা বেশি কষ্টের’

প্রবাসীরা বলেন, নিজেদের দেশের মানুষের কাছ থেকেই প্রতারণার শিকার হওয়াটা সবচেয়ে বেশি কষ্টের। বিদেশে বিপদে পড়লেও অনেকেই ভয়ে প্রতিবাদ করতে পারেন না।

তাদের আশঙ্কা, বেশি কথা বললে চাকরি হারানো, ভয়ভীতি দেখানো কিংবা নানা ধরনের হয়রানির শিকার হতে হতে পারে।

এক প্রবাসী তার পরিবারের দুর্ভোগের কথাও তুলে ধরেন। তিনি জানান, পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে সৌদি আরবে কাজ করছেন। কেউ কেউ এক দশকেরও বেশি সময় ধরে প্রবাসে থাকলেও কাঙ্ক্ষিত নিরাপত্তা ও আর্থিক স্বস্তি পাননি।

আরও পড়ুনঃ  ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিবির নেতাকে ছাত্রদল নেতার থাপ্পড়, রামদা নিয়ে মহড়া

দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা চান প্রবাসীরা

প্রবাসীরা হাসনাত আবদুল্লাহর কাছে তাদের সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আহ্বান জানান।

তাদের দাবি, বিদেশে কর্মী পাঠানোর আগে দালালচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি প্রবাসীদের জন্য প্রতিশ্রুত চাকরি, বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে।

তাদের মতে, বিদেশে যাওয়ার জন্য একজন শ্রমিক যখন নিজের শেষ সম্বল বিক্রি করে বিপুল অর্থ খরচ করেন, তখন সেখানে গিয়ে কাজ না পাওয়া শুধু ওই ব্যক্তির জন্য নয়, পুরো পরিবারের জন্যই বড় ধরনের বিপর্যয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গ্যাস সংকট কাটলেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সৌদিতে প্রবাসীদের ভোগান্তির কথা শুনলেন হাসনাত, উঠল দালালচক্রের অভিযোগ

আপডেটের সময়: ০৬:০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ সময় কয়েকজন প্রবাসী বিদেশে এসে নানা ভোগান্তি, প্রতারণা, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও দালালচক্রের হয়রানির অভিযোগ তুলে ধরেন।

প্রবাসীদের ভাষ্য, বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার সময় অনেককে ভিসা ও চাকরির আশ্বাস দিয়ে বিপুল অর্থ নেওয়া হয়। কিন্তু দেশটিতে পৌঁছানোর পর প্রতিশ্রুত কাজ না পাওয়া, অনিয়মিত বেতন এবং চাকরি হারানোর মতো সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

৮০ হাজার থেকে লাখ টাকা খরচ

এক প্রবাসী জানান, বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে তাদের ৮০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত খরচ হয়। অনেক ক্ষেত্রে দালালদের মাধ্যমে ভিসা ও চাকরির আশ্বাস দিয়ে অর্থ নেওয়া হলেও সৌদিতে পৌঁছানোর পর প্রতিশ্রুত কাজ দেওয়া হয় না।

আরও পড়ুনঃ  ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিবির নেতাকে ছাত্রদল নেতার থাপ্পড়, রামদা নিয়ে মহড়া

একজন প্রবাসী বলেন, বিদেশে আসার জন্য তিনি নিজের বাড়ি বিক্রি করে টাকা দিয়েছেন। কিন্তু সৌদিতে এসে প্রতিশ্রুত কাজ না পেয়ে এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তিন মাসের বেতন পাওয়ার পর তাকে কাজ থেকে ছাঁটাই করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

৬০ হাজার টাকা বেতনের আশ্বাস

আরেক প্রবাসী অভিযোগ করেন, বাংলাদেশে থাকতেই তাদের বলা হয়েছিল সৌদিতে বিমানবন্দর থেকে নামার পর নির্দিষ্ট কাজ দেওয়া হবে এবং মাসে প্রায় ৬০ হাজার টাকা বেতন পাওয়া যাবে। ছয় মাস পর বেতন আরও বাড়ানোর আশ্বাসও দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  ১৬ বছরের শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আদালতে শিক্ষিকা