ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২ তরুণ এমপিদের নিয়ে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে আইপিইউর সহযোগিতা ‘আমি তো জঙ্গলে বসবাস করছি না’—বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন পপি কুয়েটে শিক্ষামন্ত্রী: ‘প্রতি শিক্ষার্থীর পেছনে সরকারের বিনিয়োগ ১০ লাখ ৭৫ হাজার টাকা’ ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের নতুন কৌশল, পাশে থাকবে কি চীন? গাড়ির মালিক-চালকদের জন্য সুখবর ডিএমপিতে রদবদল, তেজগাঁও থানায় নতুন ওসি মুনিরুজ্জামান রেমিট্যান্সে বড় উল্লম্ফন, আগস্টে দেশে এলো ২৯৭ কোটি ডলার চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন, প্রতিমন্ত্রীর আশ্বাস হরমুজ সংকটে কাতারের এলএনজি, বাংলাদেশে সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২০২৭ থেকে এসএসসি-দাখিলে অভিন্ন বিষয়ে একই প্রশ্নপত্র

২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় স্কুল ও মাদ্রাসা শিক্ষাধারার অভিন্ন বিষয়গুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে দাখিল পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়গুলোর কোড এসএসসি পরীক্ষার বিষয় কোডের সঙ্গে সমন্বয় ও পুনর্বিন্যাস করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

সোমবার বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন বিষয় কোড প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, নতুন কোডগুলো নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৭ সালের দাখিল পরীক্ষা থেকে কার্যকর হবে।

আরও পড়ুনঃ  মেসিদের লিগে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

নতুন ব্যবস্থায় স্কুল ও মাদ্রাসার যেসব বিষয় একই বা সমমানের, সেসব বিষয়ে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। তবে মাদ্রাসা শিক্ষাধারার স্বতন্ত্র বিষয়গুলোর ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।

বোর্ড জানিয়েছে, দুই শিক্ষাধারার অভিন্ন বিষয়গুলোর প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়নে সমন্বয় আনতেই বিষয় কোডগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। এর ফলে প্রশ্নপত্র তৈরি, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুত এবং পরীক্ষা-সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমে আরও সমন্বিত কাঠামো তৈরি হবে।

আরও পড়ুনঃ  নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে শোক জানাল বাংলাদেশ

২০২৭ সালের দাখিল পরীক্ষার নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ, প্রবেশপত্র তৈরি, প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুত, নম্বরপত্র ও সনদপত্র প্রদানসহ পরীক্ষা-সংশ্লিষ্ট সব কার্যক্রমে নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে।

তবে বর্তমান ও সাবেক অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে বিষয় কোডে কোনো পরিবর্তন আনা হয়নি। তাদের জন্য আগের বিষয় কোডই বহাল থাকবে।

আরও পড়ুনঃ  জুলাই জাদুঘর পরিদর্শনে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট মাদ্রাসা, শিক্ষক ও পরীক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ২০২৭ সালের দাখিল পরীক্ষার সব কার্যক্রমে নতুন বিষয় কোড যথাযথভাবে ব্যবহারের নির্দেশ দিয়েছে।

অর্থাৎ, ২০২৭ সাল থেকে স্কুল ও মাদ্রাসা শিক্ষার অভিন্ন বিষয়গুলোতে প্রশ্নপত্র ও পরীক্ষা ব্যবস্থায় আরও বেশি সমন্বয় আসতে যাচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

২০২৭ থেকে এসএসসি-দাখিলে অভিন্ন বিষয়ে একই প্রশ্নপত্র

আপডেটের সময়: ০৭:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় স্কুল ও মাদ্রাসা শিক্ষাধারার অভিন্ন বিষয়গুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে দাখিল পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়গুলোর কোড এসএসসি পরীক্ষার বিষয় কোডের সঙ্গে সমন্বয় ও পুনর্বিন্যাস করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

সোমবার বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন বিষয় কোড প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, নতুন কোডগুলো নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৭ সালের দাখিল পরীক্ষা থেকে কার্যকর হবে।

আরও পড়ুনঃ  জুলাই জাদুঘর পরিদর্শনে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

নতুন ব্যবস্থায় স্কুল ও মাদ্রাসার যেসব বিষয় একই বা সমমানের, সেসব বিষয়ে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। তবে মাদ্রাসা শিক্ষাধারার স্বতন্ত্র বিষয়গুলোর ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।

বোর্ড জানিয়েছে, দুই শিক্ষাধারার অভিন্ন বিষয়গুলোর প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়নে সমন্বয় আনতেই বিষয় কোডগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। এর ফলে প্রশ্নপত্র তৈরি, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুত এবং পরীক্ষা-সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমে আরও সমন্বিত কাঠামো তৈরি হবে।

আরও পড়ুনঃ  রাজধানীতে রাতভর পুলিশের অভিযান, ৪৪২ গ্রেপ্তার; ইয়াবা-অস্ত্রসহ মাদক উদ্ধার

২০২৭ সালের দাখিল পরীক্ষার নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ, প্রবেশপত্র তৈরি, প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুত, নম্বরপত্র ও সনদপত্র প্রদানসহ পরীক্ষা-সংশ্লিষ্ট সব কার্যক্রমে নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে।

তবে বর্তমান ও সাবেক অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে বিষয় কোডে কোনো পরিবর্তন আনা হয়নি। তাদের জন্য আগের বিষয় কোডই বহাল থাকবে।

আরও পড়ুনঃ  আমিরাতের আকাশে ইরানের ড্রোন ধ্বংস, কঠিন জবাবের হুঁশিয়ারি